ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ এএম
ছবি: সংগৃহীত

রাজশাহী ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নেসকোর রাজশাহী ও গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছপালা কাটার জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়াপাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও আশপাশের এলাকা।

অন্যদিকে, নেসকোর গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে আসা গোবিন্দগঞ্জ ৩৩ কেভি সোর্স ফিডারের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভাবের তাড়নায় স্ত্রীকে ভাড়া দিলেন মিজান! অতঃপর...
ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড (দেহ ব্যবসা) পরিচালনার অভিযোগে এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভাবের তাড়নায় স্ত্রীকে ভাড়া দিলেন মিজান! অতঃপর...
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
উত্তরবঙ্গের ট্রেন ভ্রমণ ও যাতায়াতে ভোগান্তি কমাতে ৩১ হাজার ৫০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে সরকার।
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল
যশোরের মণিরামপুর উপজেলার সবুজ পল্লী কলেজে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। কলেজটিতে বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র চারজন।
৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল
পাশের রুমে ঘুমান স্ত্রী, তবু তেল মালিশের জন্য ছাত্রকে ডেকে নেন ইমাম
সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে অভিযুক্ত ইমাম গা ঢাকা দিয়েছেন।
পাশের রুমে ঘুমান স্ত্রী, তবু তেল মালিশের জন্য ছাত্রকে ডেকে নেন ইমাম
চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখের ময়লার ভাগাড় এখন গ্রিন জোন
ভোলার চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে তৈরি করা হয়েছিল ভাগাড়। এর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। অবশেষে সেই ময়লার ভাগাড় সরিয়ে স্থানটিকে সবুজায়নের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখের ময়লার ভাগাড় এখন গ্রিন জোন
আরও পড়ুন
আজ দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
যেসব এলাকায় আজ টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না