ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

অভাবের তাড়নায় স্ত্রীকে ভাড়া দিলেন মিজান! অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড (দেহ ব্যবসা) পরিচালনার অভিযোগে এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।

আটক নারীর কাছ থেকে ২৬টি ইয়াবা বড়ি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কথিত দুই খদ্দের এবং মধ্যস্থতাকারী এক মোটরসাইকেলচালক পালিয়ে যেতে সক্ষম হন।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতালসংলগ্ন স্লুইসগেট এলাকার একটি ঝোপ থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্বামী-স্ত্রীকে নিজেদের হেফাজতে নেয়। সে সময় তল্লাশি চালিয়ে আটক নারীর কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মিজান, যিনি স্থানীয় পর্যায়ে ‘জাটকি মিজান’ নামে পরিচিত। তিনি উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে তার স্ত্রী রানী বেগম (ছদ্মনাম) উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে মাজেদ নামে এক মোটরসাইকেলচালকের সহযোগিতায় স্ত্রীকে নিয়ে হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতালসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় যান মিজান। অভিযোগ রয়েছে, ওই মোটরসাইকেলচালকের প্রত্যক্ষ মধ্যস্থতায় দুই ব্যক্তির সঙ্গে অনৈতিক কাজের জন্য পাঁচ হাজার টাকার একটি মৌখিক চুক্তি হয়।

বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বামী-স্ত্রী স্লুইসগেটসংলগ্ন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ার চেষ্টা করেন। স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করতে পারলেও সুযোগ বুঝে মোটরসাইকেলচালক মাজেদ ও সেখানে উপস্থিত দুই খদ্দের দৌড়ে পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক স্বামী-স্ত্রী দাবি করেছেন, সংসারের চরম অভাব-অনটনের তাড়নায় বাধ্য হয়েই তারা এ ধরনের কাজে জড়িয়েছেন। তবে জব্দ হওয়া মাদকের দায় অস্বীকার করে তাদের ভাষ্য, স্থানীয়দের উপস্থিতি দেখে মোটরসাইকেলচালক মাজেদ তড়িঘড়ি করে পালানোর সময় ইয়াবাগুলো তাদের কাছে রেখে চলে যান।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে আটক হওয়া স্বামী-স্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পাহাড়ে অভিযান, মিলল পাতিল-বিছানা
মানব পাচারকারীদের আস্তানায় একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে কোনো মরদেহের সন্ধান মেলেনি। তবে পাহাড়ের আস্তানা থেকে রান্নার পাতিল, খাবার ও বিছানাসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পাহাড়ে অভিযান, মিলল পাতিল-বিছানা
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
উত্তরবঙ্গের ট্রেন ভ্রমণ ও যাতায়াতে ভোগান্তি কমাতে ৩১ হাজার ৫০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে সরকার।
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল
যশোরের মণিরামপুর উপজেলার সবুজ পল্লী কলেজে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। কলেজটিতে বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র চারজন।
৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল
পাশের রুমে ঘুমান স্ত্রী, তবু তেল মালিশের জন্য ছাত্রকে ডেকে নেন ইমাম
সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে অভিযুক্ত ইমাম গা ঢাকা দিয়েছেন।
পাশের রুমে ঘুমান স্ত্রী, তবু তেল মালিশের জন্য ছাত্রকে ডেকে নেন ইমাম
চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখের ময়লার ভাগাড় এখন গ্রিন জোন
ভোলার চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে তৈরি করা হয়েছিল ভাগাড়। এর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। অবশেষে সেই ময়লার ভাগাড় সরিয়ে স্থানটিকে সবুজায়নের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখের ময়লার ভাগাড় এখন গ্রিন জোন
আরও পড়ুন
চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখের ময়লার ভাগাড় এখন গ্রিন জোন
প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, ‘যুবক উধাও’
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
ভোলায় এক পাঙ্গাস বিক্রি হলো ৯ হাজার টাকায়