ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয় পূজামণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় দুর্গাপূজার সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রীশ্রী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন পূজামণ্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, পানাম গ্রুপের সিনিয়র জিএম (অ্যাডমিন ও এইচআর) আতিকুল ইসলামসহ পূজামণ্ডপের ভক্তরা।

পূজামণ্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার জানান, ভারতের উপ-হাইকমিশনার মণ্ডপ পরিদর্শনে এসেছেন। তিনি এখনো এখানে অবস্থান করছেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারি পরিদর্শন, তা আমার জানা নেই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, উপ-হাইকমিশনার আসার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য পূজামণ্ডপের আশপাশে অবস্থান নেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, উপ-হাইকমিশনার পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এটি কোনো সরকারি কর্মসূচি ছিল না।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদ্‌ঘাটন
কুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউছার হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি তৌহিদ ও তানজিরকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদ্‌ঘাটন
কাপ্তাই হ্রদে মিলল যুবকের পাথর বাঁধা মরদেহ, বোট মালিক আটক
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাথর বাঁধা অবস্থায় আরাফাত (১৮–১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের মাছ ধরার বোটের মালিক শফিককে আটক করেছে পুলিশ।
কাপ্তাই হ্রদে মিলল যুবকের পাথর বাঁধা মরদেহ, বোট মালিক আটক
মাদরাসায় ছাত্রদের সঙ্গে ‘অনৈতিক কার্যকলাপ’, পরিচালককে পিটিয়ে পুলিশে দিলো জনতা
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।
মাদরাসায় ছাত্রদের সঙ্গে ‘অনৈতিক কার্যকলাপ’, পরিচালককে পিটিয়ে পুলিশে দিলো জনতা
এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
এক হাতে কাদামাটি, অন্য হাতে রংতুলি। সকাল থেকে রাত— দম ফেলার ফুরসত নেই কনিকা রানী পালের। দুর্গাপূজার মেলা সামনে রেখে মাটির খেলনা ও তৈজসপত্র তৈরিতে ব্যস্ত তিনি। মেলার দোকানিরা আগেই দিয়েছেন পাইকারি অর্ডার। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে দিন-রাত কাজ করছেন কনিকা। কারণ, মাটির তৈরি এসব পণ্য বিক্রির আয়ই তার ছয় সদস্যের পরিবারের একমাত্র ভরসা।
এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
প্রধানমন্ত্রী দুর্গাপূজার বরাদ্দ এবং ছুটি বাড়িয়েছেন: মীর হেলাল
প্রধানমন্ত্রী দুর্গাপূজার বরাদ্দ এবং ছুটি বাড়িয়েছেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল।
প্রধানমন্ত্রী দুর্গাপূজার বরাদ্দ এবং ছুটি বাড়িয়েছেন: মীর হেলাল
আরও পড়ুন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর
স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী 
এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
দুর্গাপূজা সামনে রেখে পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আটক ৯