
খুলনার পাইকগাছায় বিভিন্ন অপরাধের অভিযোগে থানা-পুলিশের বিশেষ অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধের অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার নাছিরপুর গ্রামের আনারুল ইসলাম ওরফে কালু (৪৪), এরশাদ সানা (২৮), নগরশ্রীরামপুর গ্রামের আলীমুল ইসলাম (২৩), শ্যামনগর গ্রামের ফেরদৌস গাজী (২২), হাসান গাজী (২৬), রাকিব (২৩) ও শাহিন শেখ (২৮) এবং পাইকগাছা পৌরসভার গোপালপুর ১ নম্বর ওয়ার্ডের আশিকুর রহমান সুমন (২৬) ও সরল ৫ নম্বর ওয়ার্ডের রাকিব (২০)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে সামারি ট্রায়ালে এবং ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে




