ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ হাসপাতালের মর্গে

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক টুপটুপ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পোড়া মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠায়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শোভক্তদীন আহমেদ সোহেল জানান, পরিচয় শনাক্তে মরদেহের ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

এর আগে, শনিবার সকাল ৭টায় কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নারী-শিশুসহ ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৬ জনকে।

নিহতরা হলেন— রাজধানী ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহজাবিন আলভী (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহমেদ (৫)।

এই ঘটনায় আহত ছয়জন হলেন— মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাহাব উদ্দিন (৩১), তার স্ত্রী ডা. নাফিজা নাওয়ার খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

পুলিশ জানিয়েছে, টুপটুপ রিসোর্টে মোট ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। তন্মধ্যে ২ জন মর্নিং ওয়ার্কে হোটেল থেকে বের হন। তারা বেঁচে যান।

অপরদিকে ঘটনা অনুসন্ধানে জেলা প্রশাসকের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘টুপটুপ রিসোর্ট’-এর কোনো অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এমনকি গত জুন মাসেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য তাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুটি মেছোবাঘের দেখা মিলেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের তালতলা গ্রামে একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটি দেখতে পান স্থানীয়রা।
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
আরও পড়ুন
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়