ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম
এহসান প্রকাশ হাসান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে ‘এসআরবি’ সদস্য পরিচয় দিয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী নাছির উদ্দীন জানান, শনিবার রাতে কয়েকজন ব্যক্তি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে নিজেদের ‘এসআরবি’ সদস্য পরিচয় দেন। একপর্যায়ে তারা এহসান প্রকাশ হাসানকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যান। পরে গাড়িটি পেকুয়া ও চকরিয়ার দিকে চলে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিদের মুখে মাস্ক পরা ছিল। তবে কী কারণে তাকে তুলে নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। অপহরণকারীরা ব্যবসায়ীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তারা টাকা ও সোনা নিয়ে তাকে মুক্ত করার জন্য কল দিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একাধিক দল বর্তমানে তাকে উদ্ধারে কাজ করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ছয়দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রবাসী আনোয়ার হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে।
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, মো. মোস্তফা কামাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এলাকার প্রভাবশালী নেতা হিসেবে ভুমি দখল থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নেই, যা তিনি করেননি।
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন
ঢাকার ধামরাইয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে অবস্থিত ‘মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজ’-এর একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন
ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক
বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ওই নারীর সঙ্গে বাসায় থাকা এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
আরও পড়ুন
চবির রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুর ওপর ‘হামলে পড়ল’ ৫ জন, অতঃপর...
২৩ মামলার আসামির আত্মসমর্পণ, কে এই বগা
চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি
৩০০ মিলিয়ন ডলারে পূর্ণাঙ্গ আঞ্চলিক ‘এভিয়েশন হাব’ হবে চট্টগ্রাম বিমানবন্দর