ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম
আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব সুচারুভাবে উদযাপনে বদ্ধপরিকর। দুর্গাপূজার আনন্দ যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আলমডাঙ্গায় ১৮০ পিস ও চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১২০ পিস শাড়ি বিতরণ করা হচ্ছে। ইতোপুর্বে ঈদের সময় যে শাড়ি পেয়েছিলাম, সে সময়ই সেগুলো বিতরণ করা হয়েছিল। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আসিফ জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক সেক্রেটারি মোস্তফা কামাল, জেলা পূজা উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়সহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
আরও পড়ুন
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক
মালবাহী ট্রেনে মুখোশধারীদের হামলা-ছিনতাই, বাদ যায়নি পরনের কাপড়ও
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’, লিখে কলেজছাত্রীর ‘ভয়ংকর সিদ্ধান্ত’
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও, যা জানা গেল