ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
রাজাপুর থানা। ছবি : সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে যাত্রীসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. আদিব (১০)। সে রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় আদিবের মা নিশাত সুলতানা (৩০) ও অটোরিকশাচালক মো. হেমায়েত তালুকদার (৪৫) আহত হয়েছেন। হেমায়েতের বাড়ি উপজেলার আঙ্গারিয়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশাটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ অটোরিকশাটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে চালক, নিশাত সুলতানা ও তাঁর ছেলে আদিব গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আদিবকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটির মা ওঅটোরিকশাচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
ঢাকার ধামরাইয়ে মাত্র ৫ দিনের ব্যবধানে একে একে চারটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী বাস মালিকরা। এসব মামলায় ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সিনিয়র সহসভাপতিসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
জাতীয় অস্তিত্ব ও অধিকার রক্ষার আন্দোলনের মহান নেতা, অবিসংবাদিত জুম্ম নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির লংগদুতে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
আরও পড়ুন
হাতকড়াসহ নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিকে ছিনতাই, আটক ৭
ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ
পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজন-সমর্থকেরা
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা