ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

নাটোরে সড়ক দুর্ঘটনা

বাস চালাচ্ছিলেন সুপারভাইজার, পেছনের আসনে ঘুমাচ্ছিলেন চালক-সহকারী

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় আরপি স্পেশাল পরিবহনের বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার সোহেল রানা। এ সময় বাসের চালক ও তার সহকারী পেছনের আসনে ঘুমাচ্ছিলেন বলে দাবি করেছেন দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় এ দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জনের বেশি।

নিহত সুপারভাইজার সোহেল রানা (৩৮) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। পরিবারের সদস্যদের দাবি, প্রায় দুই বছর আগে তিনি বাসের সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন। এর আগে তিনি বাস চালাতেন।

দুর্ঘটনায় আহত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা থেকে যাত্রা শুরু করে বাসটি। পরে মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে পৌঁছায় বাসটি। সেখানে হোটেলে বিরতির পর আবার যাত্রা শুরু হলে চালকের আসনে বসেন সুপারভাইজার সোহেল রানা।

আহত যাত্রী রমজান আলী (২৮) জানান, বাসের চালক ও তার সহকারী পেছনের আসনে ঘুমাতে যান। প্রায় এক ঘণ্টা পর বনপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা রমজান আলী দুর্ঘটনায় আহত হয়ে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে চিকিৎসা নেন।

বাসটির আরও দুই যাত্রী ইয়াকুব আলী ও আব্দুস সালামও একই হাসপাতালে চিকিৎসা নেন। তারাও জানান, দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার সোহেল রানা। বাসের চালক ও তার সহকারী তখন পেছনের আসনে ছিলেন।

নিহত সোহেল রানার স্ত্রী ডলি বেগম জানান, তার স্বামী আগে বাস চালাতেন। প্রায় দুই বছর আগে তিনি সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, সংঘর্ষে বাসের চালক নিহত হওয়ায় দুর্ঘটনার সময় কে বাস চালাচ্ছিলেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি জানান, ঘটনাটি তদন্তে ইতোমধ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অনুসন্ধানের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

তবে আহত যাত্রীদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের স্টিয়ারিংয়ে ছিলেন সুপারভাইজার সোহেল রানা। বিষয়টি তদন্তে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পূজায় গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় একমাত্র আট বছর বয়সী মেয়ে অদ্রিতাকে হারিয়েছেন শংকর বেপারী। মেয়ের মরদেহ উদ্ধার হলেও দুর্ঘটনার তিন দিন পেরিয়ে এখনো নিখোঁজ রয়েছেন তার স্ত্রী রিনা বেপারী।
পূজায় গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
সদরপুরের মণ্ডপে মণ্ডপে আরাধনা, ভক্তদের মনে দেবী বিদায়ের সুর
পূজা-অর্চনা, প্রার্থনা ও প্রতিমা দর্শনে মণ্ডপগুলোতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। তবে উৎসবের শেষ দিনে আনন্দের পাশাপাশি প্রিয় দেবীকে বিদায় জানানোর প্রস্তুতিও চলছে।
সদরপুরের মণ্ডপে মণ্ডপে আরাধনা, ভক্তদের মনে দেবী বিদায়ের সুর
পূজায় যাওয়ার পথে ভ্যান থামিয়ে নারীদের স্বর্ণালংকার লুট
কুষ্টিয়ার মিরপুরে নির্জন সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশধারী দেশীয় অস্ত্রধারী ৫-৬ জনের একটি দল পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানের চার নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
পূজায় যাওয়ার পথে ভ্যান থামিয়ে নারীদের স্বর্ণালংকার লুট
আনন্দযাত্রা রূপ নিল ট্র্যাজেডিতে, বাবা-মেয়ের সঙ্গে প্রাণ গেল পোষা বিড়ালেরও
শারদীয় দুর্গাপূজার ছুটিতে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ব্র্যাক ব্যাংকের মাগুরা শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক শহীদুল ইসলাম ও তার ছোট মেয়ে তাছফিয়া খাতুন।
আনন্দযাত্রা রূপ নিল ট্র্যাজেডিতে, বাবা-মেয়ের সঙ্গে প্রাণ গেল পোষা বিড়ালেরও
‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ’
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহারকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ’
আরও পড়ুন
আনন্দযাত্রা রূপ নিল ট্র্যাজেডিতে, বাবা-মেয়ের সঙ্গে প্রাণ গেল পোষা বিড়ালেরও
জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের মরদেহ হস্তান্তর, তদন্ত কমিটি গঠন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে জাজিরার ৫ ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া