ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সদরপুরের মণ্ডপে মণ্ডপে আরাধনা, ভক্তদের মনে দেবী বিদায়ের সুর

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম
পূজা মণ্ডপ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। ছবি: আরটিভি

বিদায়বেলায় আজ বিষাদ ছুঁয়েছে ভক্তদের হৃদয়ে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ছয় দিনের পূজা-অর্চনা ও আনন্দ-উৎসব শেষে ফরিদপুরের সদরপুর উপজেলার ৩৫টি পূজামণ্ডপে চলছে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি। উৎসবের আমেজের পাশাপাশি মণ্ডপে-মণ্ডপে বিরাজ করছে বিদায়ের আবহ। এদিকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজারীদের খোঁজখবর নেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবগত হন। এ সময় ঢাকঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানান হিন্দু সম্প্রদায়ের লোকজন।

উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা, বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পূজা-অর্চনা, প্রার্থনা ও প্রতিমা দর্শনে মণ্ডপগুলোতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। তবে উৎসবের শেষ দিনে আনন্দের পাশাপাশি প্রিয় দেবীকে বিদায় জানানোর প্রস্তুতিও চলছে।

দর্শনার্থী লিপন কুমার দাস জানান, পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখছেন তিনি। প্রতিমার শৈল্পিক নির্মাণ ও মণ্ডপের সাজসজ্জা তার ভালো লেগেছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পেরে তারা আনন্দিত।

দর্শনার্থী শুভ দে জানান, দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সারা বছর তারা এ দিনগুলোর জন্য অপেক্ষা করেন। পূজামণ্ডপে পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়া এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে উৎসব পূর্ণতা পায়।

সদরপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ ভৌমিক বলেন, আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে উপজেলার মণ্ডপগুলোতে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজার শুরু থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিমা বিসর্জনসহ শেষ দিনের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সতর্ক রয়েছেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।

আজ রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা রয়ে যাবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা
পটুয়াখালীর বাউফলে একটি মাদরাসার সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও বস্তাবন্দি দুই পা উদ্ধার করেছে পুলিশ।
মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে দুইদিনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৯৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের নাতনিকে ধর্ষণ মামলায় গেদু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করেছে সরকার। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দূরত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ত্রিশালকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা
লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু সন্দেহে উদ্ধার করা দুটি দুধের কৌটার ভেতরে একাধিক শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমার সন্ধান মিলেছে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা
আরও পড়ুন
শিশুকে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দেন বৃদ্ধ, ‘বাধা’ হয়ে দাঁড়ালেন স্ত্রী
ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
তিন মাস পর কবর থেকে বৃদ্ধার মরদেহ উত্তোলন, করা হবে ‘ছেলের মুখোমুখি’