ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজামণ্ডপগুলোতে দেবী বিসর্জনের প্রস্তুতি, ভক্তদের মাঝে বিষাদের ছায়া

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
শরীয়তপুরের একটি পূজামণ্ডপ। ছবি: সংগৃহীত

আজ বিজয়া দশমী। এ উপলক্ষে সকাল থেকেই চণ্ডীপাঠ, বিহিত পূজা, দর্পণ, বিসর্জন এবং দেবীর আরাধনার মধ্য দিয়ে শরীয়তপুরের ১০২টি পূজামণ্ডপে চলছে দেবী বিসর্জনের প্রস্তুতি। ভক্তদের মাঝে নেমে এসেছে বিষাদের ছায়া ।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গত শুক্রবার মহাষষ্ঠীতে স্বর্গ থেকে ঘোড়ায় চড়ে দেবী দুর্গা অসুর বধ করতে মর্তলোকে এসেছিলেন। অসুর বধ করে ধরাধামে শান্তির সুবাতাস প্রবাহিত করে আজ তিনি নৌকায় চড়ে স্বামীর বাড়ি কৈলাশে ফিরে যাবেন।

দেবী দুর্গাকে বিদায় দিতে শরীয়তপুরের সনাতন ধর্মাবলম্বীরা সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন। জেলাজুড়ে মণ্ডপে-মণ্ডপে প্রতিমা বিসর্জনের আয়োজন চলছে। সিঁদুর খেলা ও আরতি সম্পন্ন করে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় দেওয়া হবে। তাই ভক্তদের মধ্যেও বিষাদের ছায়া নেমেছে।

পূজারি অনিক দেবনাথ বলেন, বিজয়া দশমী কোনো কান্নার উৎসব নয়। এটি অন্যায়ের বিরুদ্ধে চেতনার জাগরণ, মানবিকতার জয়। এটি সমতার সমাজ গঠনের নতুন সংকল্প।

অপর্ণা রাণী বলেন, মা ধরাধামে এসেছিলেন। পাঁচ দিনব্যাপী পূজা হলো। আমরা আনন্দ করেছি। মা আজ চলে যাচ্ছেন, খুব খারাপ লাগছে। প্রতিবছর মা এভাবে আসেন। আমরা আনন্দিত হই। আজ মায়ের বিদায় বেলা সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বিজয়া। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
আরও পড়ুন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
কীর্তিনাশা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার
পূজার ছুটিতে মেট্রোরেলের সূচিতে পরিবর্তন