ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

নাটোরে সড়ক দুর্ঘটনা নিহত ১২: ফিটনেস ছাড়াই ৫ মাস ধরে চলছিল বাসটি

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাকবলিত আরপি পরিবহনের বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না। প্রাথমিক তদন্তে বেপরোয়া গতিতে অন্য যানবাহনকে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে তদন্ত কমিটি।

বুধবার (২১ অক্টোবর) সকালে তদন্ত কমিটির সদস্যরা বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে নাটোর সদর জেনারেল হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের খোঁজখবর নেন।

তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এবিএম) আবুল হায়াত জানান, ফিটনেস সনদের মেয়াদ শেষ হওয়ার পরও আরপি পরিবহনের বাসটি চলাচল করছিল। প্রাথমিক তদন্তে বেপরোয়া গতিতে অন্য যানবাহনকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় বলে প্রতীয়মান হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে দ্রুত তদন্ত শেষ করা হবে। এরপর প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। এ ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
বিয়ের মাত্র ছয় দিনের মাথায় শেরপুরের নালিতাবাড়ীতে লিমা আক্তার (২০) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
যশোরে প্রায় ৪ কোটি টাকার সোনার বারসহ আটক ১
যশোরের শার্শায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৮ পিস সোনার বার এবং একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুই অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক একটি আভিযানিক দল নিয়ে উপজেলার খাজুরা এলাকায় অভিযান পরিচালনা করে এ সোনার চালানটি আটক করেন। পরে এদিন দুপুর ১টা ৩০ মিনিটে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন। গ্রেপ্তার মো. আলাউদ্দীন (৫২) উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের প্রয়াত গোলাম রসুলের ছেলে। ​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ১৮ পিস সোনার বার (ওজন ২ কেজি ৯০ গ্রাম বা ১৮০ ভরি) এবং একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনার বার ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করে আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আরটিভি/টিআর
যশোরে প্রায় ৪ কোটি টাকার সোনার বারসহ আটক ১
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে প্রথমে রাজনৈতিক নেতৃত্ব ও নেতাকর্মীদের নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে। যারা দুর্নীতি বন্ধের কথা বলবেন, তাদের নিজেদের আচরণেও তার প্রতিফলন থাকতে হবে। অন্যথায় দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সামলে রাখা শিক্ষকদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রতি ঝোঁক বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের নিয়ে নতুন করে ভাবতে হবে এবং তাদের উপযোগী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে সরিয়ে এনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বর্তমান প্রজন্মের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ ও ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেন হলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করাও গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, শিক্ষকরাও যদি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করেন কিংবা অন্যায়ের সঙ্গে জড়িত হন, সেটিও কোনোভাবেই সহনীয় হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
লিচুবাগানে মিলল ১০৩ ককটেল
রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকার একটি লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
লিচুবাগানে মিলল ১০৩ ককটেল
আরও পড়ুন
পাইকগাছায় এক বছরে ৬৩ সড়ক দুর্ঘটনা, নিহত ৮
১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার
সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ৪
সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় ৮ হাজার শিশুর