
রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকার একটি লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আদুবুড়ি উপরিমাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সিমেন্টের বস্তায় রাখা এসব হাতে তৈরি ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে আদুবুড়ি উপরিমাঠ এলাকার ওই লিচুবাগানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে ১০৩টি ককটেল পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
এসআরবি-৫ জানিয়েছে, উদ্ধার করা ককটেলগুলো কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আরটিভি/এমএম


