ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম
শাকিল উদ্দিন : ছবি সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজা উদ্‌যাপন শেষে প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চৈতার মোড় দিঘলটারী দুর্গা মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শাকিল উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলটারী মধুপুর গ্রামের জাহিদুল ইসলাম ও সাজেদা বেগম দম্পতির একমাত্র ছেলে। জীবিকার তাগিদে তিনি স্থানীয় মধুপুর বাজারের ‘মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরে’ কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ার পর পূজামণ্ডপের অস্থায়ী প্যান্ডেল, ইলেকট্রিক ও লাইটিংয়ের সরঞ্জামাদি খোলার জন্য মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের পক্ষ থেকে শাকিলকে মন্দিরে পাঠানো হয়। দুপুরের দিকে বিদ্যুতের লাইন ও লাইটিংয়ের সরঞ্জামাদি অপসারণের জন্য জেনারেটরের দিকে হাত বাড়ান শাকিল।

ঠিক সেই মুহূর্তেই আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনার সময় মন্দিরে উপস্থিত স্থানীয় লোকজন এবং সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা শাকিলের চিৎকার ও আকস্মিক পতন দেখতে পান। মুহূর্তের মধ্যে তারা দ্রুত এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শাকিলকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে মা সাজেদা বেগম ও বাবা জাহিদুল ইসলামের শোকের মাতম চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে সুমাইয়া আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে তাদের এই বিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। নথিপত্র সূত্রে জানা যায়, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে একটি হলফনামা দেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর নিজের নতুন নাম রাখেন আব্দুর রহমান। তবে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। তার বাবা মুক্তার হোসেন এবং মা তাসলিমা আক্তার। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চীনা নাগরিক আব্দুর রহমানের সঙ্গে সুমাইয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে তাদের পরিচয় কীভাবে, কখন থেকে প্রেমের সম্পর্কের সূচনা এবং বিয়ের আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভিন্ন দেশের দুই নাগরিকের ভালোবাসা থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে লক্ষ্মীপুরে এসে নতুন জীবন শুরু করা এই দম্পতিকে ঘিরে এলাকায় চলছে আলোচনা। আরটিভি/এসকে
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
আরও পড়ুন
নারকেল গাছে উঠেই ‘মাগো’ বলে চিৎকার বৃদ্ধের, অতঃপর...
সেচ পাম্প চালু করতে গিয়ে প্রাণ গেল কৃষকের 
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনেই তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান