ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে নারিশ হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নিহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন।

নিহত সিদ্দিকুর রহমান (৫০) শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শ্রীপুর বাজারের ব্যবসায়ী। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, শ্রীপুর রেলওয়ে রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে আগের মতোই চলছে দূরপাল্লার বাস। কাজের উদ্দেশ্যে প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়েছেন মানুষ। পুরোপুরি কর্মচঞ্চল শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। 
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই নগরীসহ আশপাশের শিল্পাঞ্চলে স্বাভাবিক ছিল জনজীবন ও কর্মচাঞ্চল্য।
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, লকডাউনের প্রভাব নেই জনজীবনে
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, লকডাউনের প্রভাব নেই জনজীবনে
আরও পড়ুন
গাজীপুরে লকডাউনে সাড়া নেই, সব চলছে স্বাভাবিক নিয়মে
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার