ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির গোডাউনে আগুন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পাগলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ আগুন লাগে। এতে গোডাউনের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে গোডাউনটিতে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ফতুল্লা থানা পুলিশ ও পাগলা-আলিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে আগের মতোই চলছে দূরপাল্লার বাস। কাজের উদ্দেশ্যে প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়েছেন মানুষ। পুরোপুরি কর্মচঞ্চল শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। 
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই নগরীসহ আশপাশের শিল্পাঞ্চলে স্বাভাবিক ছিল জনজীবন ও কর্মচাঞ্চল্য।
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, লকডাউনের প্রভাব নেই জনজীবনে
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, লকডাউনের প্রভাব নেই জনজীবনে
গাজীপুরে লকডাউনে সাড়া নেই, সব চলছে স্বাভাবিক নিয়মে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউনে গাজীপুরে মানুষের সাড়া মেলেনি। সকাল থেকে প্রতিদিনের মতো দোকানপাট খোলা ছিল। যানবাহন চলাচলও করছে স্বাভাবিকভাবে। তবে সকালে দূরপাল্লার যানবাহন কম দেখা গেছে। 
গাজীপুরে লকডাউনে সাড়া নেই, সব চলছে স্বাভাবিক নিয়মে
আরও পড়ুন
হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী
শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা