ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরি, অভিযুক্তকে ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় মোবাইল চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধাওয়া করে ধরতে গিয়ে মেরজন শেখ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে। মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) তার বাড়িতে সাহায্য চাইতে গিয়ে হাসিবুল খাঁ নামের এক ব্যক্তি একটি মুঠোফোন চুরি করে নিয়ে যান বলে অভিযোগ। আজ তাকে টেকেরহাট বাজারে দেখে ধাওয়া করলে অসুস্থ হয়ে মেরজন শেখ মারা যান।

পরে এলাকাবাসী অভিযুক্ত হাসিবুল খাঁকে মারধর করে পুলিশে দেন। হাসিবুল বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের বাসিন্দা তিনি।

ঘটনার পর মেরজন শেখের বাড়িতে গিয়েছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। তিনি বলেন, একটি মাদ্রাসার জন্য সাহায্য চাইতে গিয়ে হাসিবুল নামের ওই ব্যক্তি ফোন চুরি করেন বলে অভিযোগ করেন মেরজন শেখের স্বজনেরা। পরে তাকে আজ বাজারে দেখতে পেয়ে ধাওয়া করতে গেলে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। সম্ভবত হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। 
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতংকিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
পিরোজপুরের সদর উপজেলায় বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন।
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসিও বদলি
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।
ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসিও বদলি
আরও পড়ুন
নিষিদ্ধ আওয়ামী লীগের মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
‘নির্বাচনে হারলেই জামায়াত পাগলামি শুরু করে’
মসজিদ কমিটি নিয়ে তুমুল মারামারি, বসতঘরে আগুন-ভাঙচুর ও লুটপাট
মাদারীপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ‘জুলাইযোদ্ধা’র বাড়িসহ ৫০ বাড়িতে হামলার অভিযোগ