ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনে হারলেই জামায়াত পাগলামি শুরু করে’

মাদারীপুর (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি: আরটিভি

নির্বাচনে পরাজিত হলেই জামায়াতের নেতাকর্মীরা পাগলামি শুরু করেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জরুরি নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের প্রসঙ্গ টেনে এমপি খোকন তালুকদার বলেন, বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনকে ঘিরে বটবাহিনী প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। তারা নির্বাচনে হেরে গিয়ে হয়তো কিছুদিন পাগলামি করবে। কারণ, তারা যখন হেরে যায়, তখন পাগলামি শুরু করে।

জামায়াত নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি জামায়াতের নেতাদের বলব, পাগলামিরও যেন একটা সীমাবদ্ধতা থাকে। সেই সীমা লঙ্ঘন করলে বাংলাদেশের মানুষের তোপের মুখে পড়তে হবে।’

এ সময় নদীভাঙন প্রতিরোধে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর নির্দেশনা রয়েছে, জরুরি ভিত্তিতে যেসব এলাকায় জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য ও ডিও লেটারের ভিত্তিতে সরকার গুরুত্বের সঙ্গে নদীভাঙন প্রতিরোধে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা।
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
আরও পড়ুন
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল