ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিম জমজ বোনকে প্রায়ই ডেকে নিতেন মাদারাসার পরিচালক, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম
ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি আবাসিক হাফেজিয়া মাদরাসার পরিচালকের বিরুদ্ধে দুই এতিম জমজ বোনকে (১১) যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে উপজেলার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের রওজাতুল জান্নাত বালিকা হাফেজিয়া মাদরাসার পরিচালক ও বায়তুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমানের বিরুদ্ধে।

শিশু দুটির মা ও সৎ বাবা এ অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে একে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন পরিচালক।

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।

শিশু দুটির অভিযোগ, বিকেলে বিভিন্ন সময়ে তাদের আলাদাভাবে পরিচালকের কক্ষে ডেকে নিয়ে শরীর টিপে দেওয়ার কথা বলে জামা ও পায়জামার ভেতরে হাত দেওয়া হতো এবং বিষয়টি কাউকে জানালে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো।

শিশুদের মা জানান, মাদরাসা থেকে বাড়িতে গেলে মেয়েরা আর সেখানে ফিরতে চাইত না। কারণ জানতে চাইলে পরে তারা পরিচালকের বিরুদ্ধে শরীরে স্পর্শ করার অভিযোগ জানায়।

একবার এক শিশুকে জোর করে জাপটে ধরে শুইয়ে দেওয়ার চেষ্টা করা হলে সে কৌশলে পালিয়ে আসে বলেও দাবি করেন তিনি।

শিশুদের সৎ বাবা বলেন, গত ১৯ অক্টোবর এক শিশুর পায়ে পেরেক ফুটলে তারা সন্ধ্যায় বাড়িতে আসে। তখনই তাদের কাছ থেকে এসব ঘটনার কথা জানতে পারেন তিনি।

ভয়ে এতদিন শিশুরা মুখ খোলেনি বলে জানান তিনি। মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখনো থানায় অভিযোগ করেননি জানিয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুর রহমান বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদরাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব অভিযোগ ছড়াচ্ছে। দুই ছাত্রী দুষ্টু প্রকৃতির হওয়ায় তাদের মাদরাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার
​নাশকতা ও সহিংসতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টিপু সুলতানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, বিএনপি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। দেশে একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে জনপ্রতিনিধিদের জবাবদিহিও দুর্বল হয়ে পড়েছিল। তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও গার্মেন্টসশিল্পে হামলার অভিযোগ উদ্বেগজনক। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকসহ পুরো অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। তিনি বলেন, দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। এখন আবার সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। আরটিভি/টিআর
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার
‘স্বভাব যায় না মলে’, প্রবাদের সত্যতা মিলল পাইকগাছায়!
খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে থানা-পুলিশ। 
‘স্বভাব যায় না মলে’, প্রবাদের সত্যতা মিলল পাইকগাছায়!
ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু
ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অভিযোগ উঠেছে, দুর্যোগের এ সুযোগে দ্বীপের কিছু ব্যবসায়ী হোটেল ভাড়া ও খাবারের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। ‘২০ টাকার ডিম ৫০ টাকায়’ কিনতে হয়েছে তাদের।
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
আরও পড়ুন
নানা আয়োজনে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন
প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয়: রিজভী
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
নিভৃতে মানুষ গড়ার কারিগর চলে গেলেন না ফেরার দেশে