
ঝালকাঠি প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের মা সাফিয়া বেগম (৭৯) মারা গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঝালকাঠি শহরের শহীদ স্মরণি সড়কের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার (২৫ অক্টোবর) বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু এবং জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাকে ঝালকাঠি পৌর কবরস্থানে দাফন করা হয়।
সাফিয়া বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, স্থানীয় দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গির হোসেন মনজু, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার ও সাধারণ সম্পাদক এএসএম মাহামুদুর রহমান পারভেজ।
এ ছাড়া ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সহসভাপতি কে এম সবুজ, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
আরটিভি/এমএইচজে




