ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
ফাইল ছবি

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যার পর বাড়ছে ঠান্ডার অনুভূতি। রাত ও ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে। এরই মধ্যে এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

এদিকে, সোমবার (২৬ অক্টোবর) বিকেল তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা আশরাফ আলি বলেন, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা অনেকটা বাড়ছে। কিছুদিন আগেও কিন্তু কম শীত করতো। সকাল বেলা এখন ভ্যান নিয়ে বেড় হলে হালকা শীতের কাপড় নিতে হচ্ছে। সকাল বেলা ভ্যান চালাতে খুবই কষ্ট হচ্ছে।

পঞ্চগড় শহরের বাসিন্দা লোকমান মিয়া বলেন, পুরোদমে শীত আসতে আরো ২০-২৫ দিন বাকী আছে। তবে তার আগেই শীত অনুভূতি কড়া নাড়ছে। সন্ধ্যার পরে হালকা কাপড় না পড়লে মোটরসাইকেল চালানো যায় না। রাতে পাতলা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে হয়। ফ্যান চালানো তো বন্ধ করে দিয়েছি ১০-১৫ দিন আগেই।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয়ের বাতাসে জেলায় তাপমাত্রার পারদ কমছে। শীত আসতে শুরু করেছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর জেলায় বৃষ্টি বলয় কেটে গেলে শীতের তীব্রতা আরো বাড়বে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে (১৯) জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। 
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পার্কিং করা বিএমএফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আসরে বরকে দেওয়া বিশেষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। বরের দাবি, মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পাশাপাশি এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পান তারা।
বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে
চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে লুৎফুর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
দুদিনের ব্যবধানে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫-এ। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশা না থাকলেও অনুভূত হচ্ছে শীত।
তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
আরও পড়ুন
তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
উত্তরে সূর্যের দেখা নেই ৩ দিন, তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে
ঢাকার আকাশ আংশিক মেঘলা, কেমন থাকবে তাপমাত্রা