ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ডিআইইউতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক, মুচলেকা দিয়ে মুক্তি

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আটককৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী অভি ইসলাম । ছবি: আরটিভি

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অভি ইসলাম নামে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আটক করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের কক্ষে নেওয়া হয়।

সেখানে ডিনের নেতৃত্বে একটি শুনানি বোর্ড গঠন করা হয়। বোর্ডে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক শাহ আলম চৌধুরী, রিসার্চ সেল পরিচালক সহযোগী অধ্যাপক মিলি রহমান, প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও সহকারী প্রক্টর শামীম হামিদী।

শিক্ষার্থীদের অভিযোগ, অভি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন পোস্ট ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন সাংগঠনিক ফেসবুক পেজের পোস্টে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও অভিযোগ করেন তারা।

শুনানিতে শিক্ষার্থীদের অভিযোগ ও অভির বক্তব্য শোনার পর তার অভিভাবকদের উপস্থিত হতে বলা হয়। তবে অভিভাবকরা দিনাজপুরের বাসিন্দা হওয়ায় তাৎক্ষণিকভাবে উপস্থিত হতে পারেননি। পরে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাদের শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে মুচলেকা নিয়ে অভিকে তার খালার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মুচলেকায় ভবিষ্যতে অভি বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে কোনো হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত শুনানিতে অভি বা তার অভিভাবকেরা উপস্থিত না হলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শিক্ষার্থীদের অভিযোগ, অভিসহ কয়েকজন শিক্ষার্থী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট ও কার্যক্রম চালিয়ে আসছেন। এসব পোস্টে হুমকি, উসকানিমূলক বক্তব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য থাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ভীতির পরিবেশ তৈরি হয়েছে।

তাদের দাবি, বিষয়টি নিয়ে তারা আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করার চেষ্টা করেছেন। তবে এবার তারা প্রক্টরের কাছে না গিয়ে সরাসরি ডিনের কাছে বিষয়টি জানান। অতীতের কয়েকটি ঘটনায় প্রক্টরের কাছে অভিযোগ জানিয়েও প্রত্যাশিত ব্যবস্থা না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
ক্যাম্পাস ও দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম ও তৎপরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭ শুরু হয়েছে।
ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু
রাবিতে প্রথমবারের মতো ওঁরাওদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব 
সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব পালিত হয়েছে।
রাবিতে প্রথমবারের মতো ওঁরাওদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব 
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি ছাদিক, সাধারণ সম্পাদক সাবিরুজ্জামান
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি ছাদিক, সাধারণ সম্পাদক সাবিরুজ্জামান
চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
কুমিল্লায় নিহত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতিতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাড়ির পাশে তাকে দাফন করা হয়। এ সময় অপ্রতিমের আত্মীয়-স্বজন ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা। তিনি বলেন, ‘আমি অপ্রতিমের বাবা। আমার একমাত্র সন্তান অপ্রতিম। আপনাদের ভালোবাসায় সে বড় হচ্ছিল। তার বয়স মাত্র ১৩ বছর। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যদি সে কারও মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে সবাই তাকে ক্ষমা করে দিয়েন। আর আমার সন্তানের জন্য দোয়া করবেন।’ প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ির পশ্চিম সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/এসএস
চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
আরও পড়ুন
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআইইউ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ডিআইইউতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
‘প্রবাসীদের অধিকার রক্ষায় গবেষণানির্ভর নীতি জরুরি’