ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয় যুবদল নেতা জহির হত্যা মামলার অন্যতম আসামি কবির গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় চাঞ্চল্যকর যুবদল নেতা জহির হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামি কবির হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে এসআরবি-১১ এবং এসআরবি-১৫ (কক্সবাজার)-এর যৌথ অভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানার কলাতলী সি বিচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কদমরসূলপুর গ্রামের বাসিন্দা।

গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন চর কিশোরগঞ্জ এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির (৪৫) চর কিশোরগঞ্জ তার নিজ ফার্মেসি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পথিমধ্যে ১৫/২০ জন সশস্ত্র ব্যক্তি তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয় এবং পরবর্তীতে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিরা আত্মগোপনে চলে যায়।
​
এসআরবি-১১ গোপন গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে কক্সবাজার থেকে কবির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশ: ধামরাইয়ে অবৈধ কালি কারখানায় অভিযান
আরটিভি অনলাইনে 'লোকালয়ে রংয়ের কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে ধামরাইবাসী' শিরোনামে সোমবার (২৬ অক্টোবর) একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ে দুটি অবৈধ কালি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আরটিভিতে সংবাদ প্রকাশ: ধামরাইয়ে অবৈধ কালি কারখানায় অভিযান
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার দায়ে হারেছ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রংপুরে হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার
রংপুরের বদরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার দীর্ঘ ১৮ ঘণ্টা পর মমতাজুর রহমান (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুরে হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার
স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল
নওগাঁর বদলগাছী উপজেলায় প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানাকে গ্রাম থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় তার মুখে চুন-কালি মাখিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। প্রথম স্ত্রীর সম্মতিতে শ্যালিকাকে বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয়দের আপত্তি ও ভাড়া বাসায় থাকতে না দেওয়ার হুমকির মুখে সোমবার সন্ধ্যায় বদলগাছী ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন মাসুদ রানা (৩৫)। তার সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মৌসুমী (২৮) ও দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তার প্রথম স্ত্রী মৌসুমী ও দ্বিতীয় স্ত্রী পূর্ণিমার বাড়ি মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। এর আগে মাসুদ রানা বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মো. মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। পরিবারের সম্মতি এবং প্রথম স্ত্রী মৌসুমীর অনুমতিতেই এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিয়ের পর মাসুদ রানা ও পূর্ণিমা নিজেদের বিয়ের খবর ফেসবুকে প্রকাশ করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বদলগাছী এলাকার কয়েকজন তাদের ভাড়া বাসায় থাকতে দেওয়া হবে না বলে ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ রানা ও পূর্ণিমা ভাড়া বাসার মালামাল নিয়ে বদলগাছী ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে যান। তবে সেখানেও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকেনি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী সোমবার রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রামে স্থানীয় কয়েকজন মাসুদ রানার মুখে চুন-কালি মাখিয়ে তাকে এলাকা থেকে বের করে দেন। এ ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর কয়েকজনের দাবি, এ ধরনের বিয়ে সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করেন। তাদের ভাষ্য, এ কারণেই মাসুদ রানাকে এলাকায় থাকতে দিতে চাননি তারা। ইসলামী বিধানের বিষয়ে জানতে চাইলে মাওলানা রেজাউল করিম বলেন, পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একই সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তার ভাষ্য, একজন স্ত্রী বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা যায় না। তবে প্রথম স্ত্রীর মৃত্যু হলে কিংবা বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর নির্ধারিত বিধান অনুসারে তার বোনকে বিয়ের বিষয়টি বিবেচিত হতে পারে। এ বিষয়ে মাসুদ রানা বলেন, তার শ্যালিকা পূর্ণিমার অন্য কোথাও বিয়ে হলে তাদের আগে ধারণ করা ভিডিওগুলোকে কেন্দ্র করে পূর্ণিমাকে হয়রানির শিকার হতে হতো বলে তিনি আশঙ্কা করেছিলেন। এ কারণেই প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় পূর্ণিমাকে বিয়ে করেছেন বলে দাবি করেন তিনি। ঘটনার বিষয়ে জানতে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আরটিভি/এসআর
স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল
মোংলা বন্দরে ১২০০ টন কয়লা নিয়ে ডুবে গেল কার্গো জাহাজ
মোংলা বন্দরের পশুর নদীতে এক হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। 
মোংলা বন্দরে ১২০০ টন কয়লা নিয়ে ডুবে গেল কার্গো জাহাজ
আরও পড়ুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৩
ডেঙ্গুতে প্রাণ গেল ডিবি পুলিশের পারভেজ রানার
‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু!
সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৪ চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস