ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রকাশ: ধামরাইয়ে অবৈধ কালি কারখানায় অভিযান

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: আরটিভি

আরটিভি অনলাইনে 'লোকালয়ে রংয়ের কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে ধামরাইবাসী' শিরোনামে সোমবার (২৬ অক্টোবর) একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ে দুটি অবৈধ কালি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানে কারখানাদুটির সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ ও পৌরসভার আইঙ্গন এলাকায় কালি কারখানায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের লোকালয় ও আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে অবৈধভাবে কালি তৈরি করে আসছিল কিছু অসাধু চক্র। এ বিষয়ে আরটিভি অনলাইনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। এরপরই আজ দুপুরে তাৎক্ষণিক অভিযানে নামে উপজেলা প্রশাসন। অভিযানকালে লাইসেন্স কিংবা বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাদুটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপর কারখানাটিতে সে সময় উৎপাদন বন্ধ থাকায় সেটিকে সরাসরি সিলগালা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ইউএনও মো. আল মামুন বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিই। আবাসিক এলাকায় কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া, সম্পূর্ণ পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এই কারখানাগুলো চলছিল। আমরা তাৎক্ষণিকভাবে এগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি এবং একটিকে জরিমানা করেছি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন যেকোনো অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সালমান (২৩) নামে সিগারেট কোম্পানির এক কর্মী আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা একটি ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে। আহত সালমান নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের সবুজবাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম জাহাঙ্গীর। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির পিয়ন হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, গুলির কারণ ও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরটিভি/এসআর
খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই
স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। মামলার ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
এক সপ্তাহ পেরোলেও খোঁজ মেলেনি রাইসার, চরম উৎকণ্ঠায় পরিবার
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাইসা খানম নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরোলেও এখনো তার খোঁজ মেলেনি।
এক সপ্তাহ পেরোলেও খোঁজ মেলেনি রাইসার, চরম উৎকণ্ঠায় পরিবার
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৫০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫৫ জনে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন।  বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫ জন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ৪২৮ জন রোগীকে অন্যত্র পাঠানো হয়েছে। আরটিভি/এসআর
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার দায়ে হারেছ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন 
লোকালয়ে রংয়ের কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে ধামরাইবাসী
ভ্যাট ফাঁকিতে অভিযুক্ত কারখানায় আগুন
৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা