ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর...

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছায় ফোনে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বাগেরহাটের রামপাল থানার শরাপপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোল্লা ইয়ামিন, তার মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীর কাছে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তারা পৃথকভাবে পাইকগাছা থানায় দুটি মামলা করেন। মামলাগুলো হলো ২৭ ও ২৮ নম্বর।

অভিযোগে মোল্লা ইয়ামিনের নাম উঠে আসে। তিনি কথিত ‘ডন বাবু’ ওরফে ‘গ্রেনেড বাবু’ নামেও পরিচিত বলে সূত্র জানিয়েছে।

মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের তত্ত্বাবধানে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল থেকে ওই তিনজনকে আটক করা হয়।

পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, মোল্লা ইয়ামিন তার মা ও স্ত্রীর নামে রেজিস্ট্রেশনভুক্ত মোবাইল নাম্বার থেকে চাঁদা দাবি করতো বলে সে স্বীকার করেছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে ফোনে চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে আটক করা হয়েছে। তার নামে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ সিআর আরও ৩টা মামলার সন্ধান পাওয়া গেছে।

এদিকে, ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে ফোন করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ‘সর্বহারা পার্টির’ পরিচয় দিয়ে আসলাম শিকদার নামে এক ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন।

পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী মমতা বেগমকে (২০) ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন স্বামী মামুন মিয়ার (২৯) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন স্বজনরা।
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
পাগলা মসজিদের দানবাক্সে চিঠি / ‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’
হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন, আর প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি। সেই সঙ্গে পবিত্র মাহে রমজান মাসে বিয়ের প্রত্যাশা। এমনই এক ব্যতিক্রমী চিঠি মিলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর আবারও খোলা হয় পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুক।  জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় দানসিন্দুক খোলার কার্যক্রম। দানসিন্দুকে পাওয়া চিঠিতে লেখা হয়েছে, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।’ চিঠির নিচে লেখা রয়েছে, আবু সাঈদ + মিম। এবার সিন্দুকগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এ ছাড়া মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের মনের বাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে দান করে থাকেন। সেই দানের অর্থের সঙ্গে মাঝেমধ্যেই পাওয়া যায় ভক্তদের এমন আবেগ, প্রত্যাশা আর প্রার্থনাভরা চিঠি। আরটিভি/এসআর  
‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’
পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে পড়েছেন খুলনার পাইকগাছা উপজেলার কৃষকরা। মাঠে পেকে উঠেছে আমন ধান। কোথাও ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোথাও কেটে রাখা ধান শুকানোর অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বৈরী আবহাওয়ায় হেলে পড়ছে জমির পাকা ধান। বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাটা ফসল। একই সঙ্গে আগাম শীতকালীন সবজির আবাদ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষ করে নিচু জমিতে পানি জমে সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ কাপড়ের রঙ। এমনকি খাবারকে আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছিল সিঁদুরের রঙও। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে কুমিল্লায় দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত
ময়মনসিংহের ভালুকায় মুরগীবাহী পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রী উত্তম সরকার (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত
আরও পড়ুন
পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’
শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার, সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ