ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থেকে গুলি করে হত্যা, অতঃপর...

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাসা থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা।

বুধবার (২৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে ও মাসুদ বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় খোরশেদকে গুলি করে হত্যা করা হয়। একই এলাকার ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহীম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ আরও ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি করে বলে জানা যায়। পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ছুট্টু ও মাসুদকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত খোরশেদ পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও পেশায় মাটি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানায়, খোরশেদ মাটির ব্যবসা করতো। দুপুরে দুইজন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন একজন তাকে গুলি করে। ওয়ালিদ নামে একজন মাটির ব্যবসা নিয়ে এর আগেও বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়েছে। মোরশেদ ও মজিদ নামে দুইজন তাকে ডেকে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির অদূরে হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ এবং মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক ঘটনায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিল ও জেলা বিএনপির নেতা অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। 
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর পোস্টের পাশে একই জমি নিয়ে আবু সাহেদ ও ফজিলাতুন্নেছা পরিবারের মধ্যে পাল্টাপাল্টি দাবির জেরে উত্তেজনা বিরাজ করছে।
রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
চাঁদপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির পরিত্যক্ত বাসা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
আরও পড়ুন
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ
৮ লাখ রোহিঙ্গাকে টার্গেট করে মিয়ানমার জান্তা, হত্যার শিকার ১০ হাজার
মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা