ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন তরুণ, নিমিষেই সব শেষ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় ছাব্বির মৃধা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ফুটবল মাঠসংলগ্ন কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাব্বির মৃধা উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে মরদেহ রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার আগে ছাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ভাটিয়াপাড়া থেকে কালুখালীর দিকে আসা একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি কাছাকাছি চলে এলেও তিনি সরে যেতে পারেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, কানে হেডফোন থাকায় ছাব্বির ট্রেনের হুইসেল বা চলাচলের শব্দ শুনতে পাননি। এ কারণে ট্রেনের উপস্থিতি বুঝে ওঠার আগেই দুর্ঘটনার শিকার হন তিনি।

এদিকে তরুণ ছাব্বিরের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির অদূরে হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ এবং মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক ঘটনায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিল ও জেলা বিএনপির নেতা অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। 
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর পোস্টের পাশে একই জমি নিয়ে আবু সাহেদ ও ফজিলাতুন্নেছা পরিবারের মধ্যে পাল্টাপাল্টি দাবির জেরে উত্তেজনা বিরাজ করছে।
রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
চাঁদপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির পরিত্যক্ত বাসা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
আরও পড়ুন
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না