ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে ট্রাকভর্তি সার পাচারের চেষ্টা, আটক ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম
ছবি: আরটিভি

ফরিদপুরের ভাঙ্গায় রাতে অবৈধভাবে পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। এ সময় সারবোঝাই ট্রাকটি জব্দ করে ভাঙ্গা থানায় নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

আটক সার ডিলারের নাম এ কে এম ইলিয়াস হাওলাদার। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাসিন্দা এবং মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি ওই ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার।

পুলিশ ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সন্দেহজনকভাবে চলাচলরত সারবোঝাই একটি ট্রাক আটকে দেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রশাসন ও পুলিশ সদস্যরা ট্রাকটি তল্লাশি করে ২৫০ বস্তা সরকারি সার পান। এ সময় সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়। পরে সারবোঝাই ট্রাকসহ তাদের ভাঙ্গা থানায় নেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, খবর পেয়ে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাকসহ সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিরা ও জব্দ করা সার থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাচারের সময় সরকারি সার আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে আগের মতোই চলছে দূরপাল্লার বাস। কাজের উদ্দেশ্যে প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়েছেন মানুষ। পুরোপুরি কর্মচঞ্চল শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। 
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই নগরীসহ আশপাশের শিল্পাঞ্চলে স্বাভাবিক ছিল জনজীবন ও কর্মচাঞ্চল্য।
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, লকডাউনের প্রভাব নেই জনজীবনে
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, লকডাউনের প্রভাব নেই জনজীবনে
আরও পড়ুন
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় প্রাণ হারালেন কৃষক দল নেতা