ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে। এরপরই নদী ও সাগরে ইলিশ শিকারে নামবেন জেলেরা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেঁতুলিয়া নদীর তীরবর্তী পানপট্টি ঘাটসংলগ্ন জেলেপল্লিতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে ও রাস্তার পাশের খোলা জায়গায় বসে জাল মেরামত করছেন জেলেরা। কেউ পুরোনো জাল ঠিক করছেন, আবার কেউ মাছ ধরার ট্রলার প্রস্তুত করছেন। আবার কেউ নদী-সাগরে যাওয়ার জন্য সংগ্রহ করছেন জ্বালানি ও খাবার।

তবে এই প্রস্তুতির আড়ালে রয়েছে অভাব-অনটন আর অনিশ্চয়তার গল্প। পানপট্টি জেলেপল্লির জেলে জয়নাল বলেন, ২২ দিন অবরোধ থাকার কারণে ঘরে ঠিকমতো রান্না হয়নি। সরকারিভাবে চাল আসে, তাও পাইনি। অবরোধ আসলে মনে হয়, আমাগো গরিবের ওপরেই আসে। ভয়ে নদীতে নামি না, যদি প্রশাসনে একমাত্র সম্বল জালটুকু নিয়ে যায়। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন মাছ ধরতে সব প্রস্তুতি শেষ করছি।

একই ঘাটের নারী জেলে আকলিমা বলেন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তেঁতুলিয়া ও আগুনমুখা নদীতে মাছ ধরেন তিনি। নিষেধাজ্ঞার কারণে সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে তাকে। সরকারি সহায়তার চাল দিয়ে সংসার চলে না। তার ওপর নদীতে আগের মতো মাছও পাওয়া যায় না।

দীর্ঘদিন মাছ ধরতে না পারায় অনেক জেলে পরিবারকে ঋণের কিস্তি, সংসারের খরচ এবং নৌকা ও জালের দেনা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়েছে। নিষেধাজ্ঞার সময় সরকারি খাদ্যসহায়তা বরাদ্দ থাকলেও অনেকে চাল পাননি বলে অভিযোগ করেছেন। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও মাছ ধরার সুযোগ তৈরি হওয়ায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

এদিকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। এ সময় ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ৪৫টি অভিযান ও চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ইলিশ ও জাল জব্দ, মামলা, কারাদণ্ড এবং জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় কয়েকটি স্থানে জেলেরা মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করেন। এরপরও অভিযান সফল করতে কাজ করেছেন তারা।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, জেলার আটটি উপজেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত ছিল। কোথাও কোথাও কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটলেও সফলভাবে অভিযান পরিচালনা করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার
​নাশকতা ও সহিংসতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টিপু সুলতানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, বিএনপি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। দেশে একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে জনপ্রতিনিধিদের জবাবদিহিও দুর্বল হয়ে পড়েছিল। তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও গার্মেন্টসশিল্পে হামলার অভিযোগ উদ্বেগজনক। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকসহ পুরো অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। তিনি বলেন, দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। এখন আবার সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। আরটিভি/টিআর
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার
‘স্বভাব যায় না ধুলে’, প্রবাদের সত্যতা মিলল পাইকগাছায়!
খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে থানা-পুলিশ। 
‘স্বভাব যায় না ধুলে’, প্রবাদের সত্যতা মিলল পাইকগাছায়!
ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু
ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অভিযোগ উঠেছে, দুর্যোগের এ সুযোগে দ্বীপের কিছু ব্যবসায়ী হোটেল ভাড়া ও খাবারের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। ‘২০ টাকার ডিম ৫০ টাকায়’ কিনতে হয়েছে তাদের।
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
আরও পড়ুন
ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
স্ত্রীর সামনে নিজেকে ‘শক্তির দানব’ ভেবে বসেন আমিনুর, সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নদীতে ফেলার চেষ্টা