ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে দুবলার চরে আটকা ৭ হাজার জেলে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: আরটিভি

ঘূর্নিঝড় অর্ণবের তান্ডবের কারণে চরম দূর্ভোগে পড়েছেন দুবলারচরের সাত হাজার শুঁটকি জেলে।

মৌসুমের শুরুতে বঙ্গোপসাগর তীরবর্তী বাগেরহাট দুবলার চরের আলোরকোলে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পৌঁছে জেলেরা এ অবস্থার মুখোমুখী হয়েছে। নৌকা ও ট্রলার নিয়ে তারা সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিতে হয়েছে।

বনবিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান মুঠো ফোনে জানান, মৌসুমের প্রথম দিন শুক্রবার সকালে আনুমানিক সাত হাজার শুঁটকি জেলে দুবলার চরে সমবেত হয়। বৈরী আবহাওয়ার কারনে জেলেরা প্রথম দিনেই একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। তারা সাগরে মাছ ধরতে যেতে পারেনি।

তিনি জানান, আলোরকোল, মাঝেরকিল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচর নিয়ে দুবলারচর গঠিত। প্রতি বছর পটুয়াখালী, খুলনা, পিরোজপুর সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট, কক্সবাজার ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের দশ সহস্রাধিক জেলে দুবলার এই চারটি চরে অবস্থান নিয়ে সাগরে মাছ ধরে শুঁটকি করে থাকেন। পরে জেলে মহাজনরা শুঁটকি মাছ বাজারজাত করার জন্য খুলনা, সৈয়দপুর, রংপুর, ঢাকা, চট্রগাম, কক্সবাজারসহ দেশের নানা প্রান্তে পাঠান।

দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ মুঠো ফোনে জানান, এবারের দুবলার শুঁটকি মৌসুমের শুরুতেই জেলেরা দুর্যোগের কবলে পড়েছেন। বৃহস্পতিবার মধ্য রাতে রওয়ানা করে জেলে বহর শুক্রবার সকালে দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচরে পৌঁছান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চরে নেমে জেলেরা তাদের থাকার অস্থায়ী ঘর ও মাছ রাখার গোলা বানাতে না পেরে তারা নৌকা ট্রলার নিয়ে দ্রুত ছুটেছে সুন্দরবনের ছোট ছোট খালের মধ্যে নিরাপদ আশ্রয় নেয়ার জন্য। ঘূর্ণিঝড় অর্ণবের কারণে সাগরে বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাস ও প্রবল ঢেউ আছড়ে পরায় জেলেরা আতংকের মধ্যে পড়েছেন বলে কামাল উদ্দিন জানান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপপুর পারমাণবিক কেন্দ্রে শুরু স্টার্টআপের নতুন ধাপ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে 'পাওয়ার স্টার্ট আপ-স্টেজ সী' এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর ফলে ইউনিটটিতে কমিশনিং কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে।
রূপপুর পারমাণবিক কেন্দ্রে শুরু স্টার্টআপের নতুন ধাপ
ময়মনসিংহে ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী
ময়মনসিংহের ভালুকায় আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 
ময়মনসিংহে ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফের দুর্ঘটনা, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন
পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে বিথী (২৫) নামে এক তরুণী আহত হয়েছেন। 
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফের দুর্ঘটনা, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল দুর্গম এলাকায়। পুলিশ পাঠানো হয়েছে, মরদেহ উদ্ধারের কাজ চলছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে বিকেলে বেশ কয়েকজন বৃষ্টির মধ্যে পড়ে বিলের একটি টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টঙ ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত ঘটে। যারা নিহত হয়েছেন তারা কিশোর ও তরুণ। বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত চারজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আরটিভি/ এসআর    
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৩১ অক্টোবর) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আরও পড়ুন
সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা
১৭ বছর ধরে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে: আইজিপি
আরটিভিতে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেল সেই সোলায়মান
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের