ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

খাবার না পেয়ে মাদরাসার বাবুর্চিকে পিটিয়ে হত্যা করল পাগল

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

খাবার না পেয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফ মাদরাসার রন্ধনশালায় মানষিক ভারসাম্যহীন এক ক্ষুধার্ত পাগলের হামলায় মো. ফজের আলী (৭০) নামের বাবুর্চির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাবুর্চি ফজের আলীর সহকারী ৭০ বছর বয়সী সোনাভান বিবিও গুরুতর আহত হয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত তার নাম ঠিকানা কিছুই জানা সম্ভব হয়নি। তবে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে এবং আর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।

ওই মাদরাসার প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, খানকা শরীফের রন্ধনশালায় গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি খাবার চান। এসময় বাবুর্চির খাবার দিতে অস্বিকার করায় রন্ধনশায় থাকা রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাবুর্চি ও তার সহকারীকে।

উপস্থিত খানকা শরীফের ভক্ত ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুর্চি ফজের আলীকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত বাবুর্চির সহকারী সোনাভান বিবিকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ওসি বললেন ‘খিঁচুনির রোগী’
সুনামগঞ্জে নিষিদ্ধ  ছাত্রলীগের নেতা শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে (১৯) পুলিশের হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ওসি বললেন ‘খিঁচুনির রোগী’
চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স এবং নৌ পুলিশ।
চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় ফুল-মিষ্টি নিয়ে হাজির মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ী হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মির্জা ফয়সল আমীন।  শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় দেলাওয়ারের বাসায় ফুলের তোড়া নিয়ে যান তিনি। এ সময় দুই নেতা কোলাকুলি করেন, পরস্পরকে মিষ্টিমুখ করান এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতে দেলাওয়ার হোসেন মির্জা ফয়সল আমীনকে বড় ভাই সম্বোধন করে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান।  তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্রকে সুসংহত করতে হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা জরুরি। দেলাওয়ার বলেন, নির্বাচিত সংসদ সদস্য এখন শুধু বিএনপি বা ধানের শীষের প্রতিনিধি নন, তিনি ঠাকুরগাঁও-১ আসনের সব মানুষের প্রতিনিধি। তাই দল-মতের ঊর্ধ্বে উঠে সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব তাঁর। এ সময় নির্বাচনে সহিংসতার অভিযোগ তুলে দেলাওয়ার হোসেন বলেন, যারা সহিংসতা চালায়, তারা কোনো দলের হতে পারে না; তাদের উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করা। দলীয় পরিচয় বিবেচনা না করে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।  একই সঙ্গে দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করে ঠাকুরগাঁওকে একটি উন্নত জেলায় পরিণত করতে দলমত-নির্বিশেষে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে মির্জা ফয়সল আমীন বলেন, ঢালাও অভিযোগ না করে কোথায়, কী ঘটেছে, তা সুনির্দিষ্টভাবে জানালে ব্যবস্থা নেওয়া সহজ হবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত ব্যক্তিদের তালিকা দেওয়ার আহ্বান ও প্রতিশ্রুতি দিয়ে ফয়সল আমীন বলেন, তিনি নিজে ঘটনাস্থলে যাবেন, ঘটনার সত্যতা যাচাই করবেন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন। আরটিভি/এসআর  
জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় ফুল-মিষ্টি নিয়ে হাজির মির্জা ফয়সল
দিনাজপুরে কৃষকের শিমখেতের ৬০০ গাছ কেটে দিল দুর্বৃত্তরা
দিনাজপুরের নবাবগঞ্জে এক কৃষকের শিমখেতের প্রায় ৬০০টি ফলন্ত গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক হাফিজুল ইসলাম।
দিনাজপুরে কৃষকের শিমখেতের ৬০০ গাছ কেটে দিল দুর্বৃত্তরা
‘নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার’
নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
‘নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার’
আরও পড়ুন
কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন তরুণ, নিমিষেই সব শেষ
প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি
রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
রাজবাড়ীর পিয়ারুল হত্যা মামলায় গ্রেপ্তার ২