ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান, কষ্টের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা রাজবাড়ীর কৃষকদের

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি: আরটিভি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা দুই দিনের বৃষ্টিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরসহ অন্য ৬ ইউনিয়নের বিভিন্ন ব্লকে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান। বিশেষ করো উপজেলার রাজধরপুর তালবাড়িয়া বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের কৃষকদের পেঁয়াজের দানা ও ক্ষেতে কেটে রাখা পাকা ও ধানের জমি পানিতে তলিয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

পরিস্থিতি সামাল দিতে নিজেদের উদ্যোগে ১২টি সেচ মেশিন বসিয়ে জমি থেকে পানি অপসারণের চেষ্টা করছেন কৃষকরা। ছবিতে দেখা যায়, বিলের বিভিন্ন স্থানে সেচ মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে জমে থাকা পানি সরানোর চেষ্টা চলছে।

কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি অপসারণ করা সম্ভব না হলে পেঁয়াজের দানা ও ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। এতে চলতি মৌসুমে পেঁয়াজের উৎপাদন নিয়ে অনিশ্চয়তায় পড়বেন কৃষকরা।

বৃষ্টির পানিতে ফসল রক্ষায় কৃষকদের এমন প্রাণান্তকর প্রচেষ্টা এখন রাজধরপুর তালবাড়িয়া বিলজুড়ে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিকশা আরোহী নারীর কোল থেকে ছিটকে ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ চালু
বান্দরবানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যাণে এবার একটি ট্যুরিস্ট জিপ চালু করা হয়েছে। এই ট্যুরিস্ট জিপ থেকে অর্জিত অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন চিকিৎসা, যাবতীয় দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী তাদের পরিবারের সহায়তার জন্য ব্যয় করা হবে।
বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ চালু
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
গাজীপুরের শ্রীপুর সংরক্ষিত বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে বন উজারের মহা উৎসবে মেতেছে বনখেকোরা। সপ্তাহব্যাপী সংরক্ষিত বনাঞ্চলের গাছকেটে লুটপাট করলেও ব্যবস্থা নেয়নি বনবিভাগ। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের ছত্রছায়ায় বন উজাড় হচ্ছে।
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
সাতক্ষীরার কালিগঞ্জে ১০ বছর বয়সী মাদরাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে অশালীন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে মো. রাকিবুল ইসলাম (২৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২
আরও পড়ুন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে বৃষ্টির প্রভাবে জনজীবনে ভোগান্তি, পেঁয়াজের বীজতলা পানির নিচে
রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’