ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
ফাইল ছবি

রংপুরে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী এক কিশোরকে (১৭) বলাৎকারের অভিযোগ উঠেছে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। এ ঘটনায় মামলার পর তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী কিশোরকে।

গ্রেপ্তার আব্দুল মতিন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন চাঁদকুঠি সদবাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর স্বজন ও পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) রাতে বাক-প্রতিবন্ধী কিশোর নগরীর সদবাজারে ঘোরাফেরা করছিল। রাত নয়টার দিকে তাকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে চাঁদকুঠি সদবাজার জনৈক্য ব্যক্তির গোডাউনের খালি মাঠে নিয়ে যান আব্দুল মতিন। সেখানে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার করেন মতিন।

পরে ছেলেটিকে সদবাজারের কাছে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আব্দুল মতিন। এ সময় ছেলেটির কান্না শুনে এবং লুঙ্গিতে রক্ত দেখে তাকে জিজ্ঞাসা করলে ঘটনা সম্পর্কে সে জানায়। এসময় আব্দুল মতিনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। এক পর্যায়ে কৌশলে অভিযুক্ত আব্দুল মতিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে। স্বজনরা জানতে পেরে বাকপ্রতিবন্ধী কিশোরকে প্রথমে হারাগাছ ৩১ শয্যা হাসাপাতলে এবং পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর স্থানীয়দের গণধোলাইয়ে অভিযুক্ত আসামি আব্দুল মতিন আহত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হন। খবর পেয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
কক্সবাজার সীমান্তে কোস্ট গার্ডের অভিযানে বিপুল সিমেন্ট জব্দ, আটক ১২
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কক্সবাজার সীমান্তে কোস্ট গার্ডের অভিযানে বিপুল সিমেন্ট জব্দ, আটক ১২
নাটোরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নাটোরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, চলবে ২০ বছর
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়ে নতুন করে মিলেছে গ্যাসের সন্ধান। এখান থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে।
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, চলবে ২০ বছর
উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, নতুন উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার ১টি ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সঙ্গে করে বরিশল নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। 
উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, নতুন উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ
আরও পড়ুন
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা
স্লোভেনিয়ায় ছয় বাংলাদেশিসহ আটক ১৪৭ অভিবাসী 
স্কুলছাত্রকে জড়িয়ে ধরে ধস্তাধস্তি বৃদ্ধের, অতঃপর...
নিউইয়র্কে কিশোরীর জামার নিচে হাত ঢুকিয়ে ‘কাজের অফার’ বাংলাদেশি চিকিৎসকের!