ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুমকি গ্রামে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি। তিনি ওই এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার তালতলী বাজারে গেলে খলিল জোমাদ্দারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ছাত্রদল নেতা ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত-আটজন তাকে মারধর করেন এবং তার পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় খলিল জোমাদ্দার বাদী হয়ে মামলা করেন। মামলায় ইমরানকে ২ নম্বর আসামি করা হয়েছে।

তবে ঘটনাটিকে ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান ও রাকিব পৃথক ফেসবুক লাইভে এসে দাবি করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনা করতে গেলে বিএনপি নেতা খলিল জোমাদ্দার তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘বোবার শত্রু নেই’ প্রবাদ ভুল প্রমাণ হলো ধামরাইয়ে!
ঢাকার ধামরাইয়ে সমীরুদ্দীন নামে এক বাক প্রতিবন্ধী যুবকের বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
‘বোবার শত্রু নেই’ প্রবাদ ভুল প্রমাণ হলো ধামরাইয়ে!
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্র আহত হয়েছে। 
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
রাজশাহীতে সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলে বিশৃঙ্খলার অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইলে মুফাসসিরে কোরআন ও ইসলামি বক্তা মাওলানা সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।
রাজশাহীতে সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলে বিশৃঙ্খলার অভিযোগ
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের সভাপতি রাজ্জাক গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের সভাপতি রাজ্জাক গ্রেপ্তার
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ের সেই অসহায় ও নিঃস্ব বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ।
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
আরও পড়ুন
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, যুবদলে আলোচনায় কারা
পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা
আন্দোলনে সহিংসতা-ভাঙচুর করতে ভাড়ায় লোক নিয়োগ হয়েছে, বলছেন শ্রমিক নেতারা