
বরিশালের মেহেন্দীগঞ্জের ৫ নম্বর সদর ইউনিয়নের ১ নম্বর চরহোগলা ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রশীদ চৌধুরী (রায়হান)। স্থানীয় মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার প্রত্যাশা তার।
স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে আগ্রহী রায়হান।
তার প্রত্যাশা, এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে চরহোগলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি মনে করেন, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা গুরুত্বের সঙ্গে শোনা। এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাদের দৈনন্দিন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি।
রায়হানের মতে, এলাকার উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমানের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে চরহোগলাবাসীর সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ রয়েছে তার। স্থানীয়দের সঙ্গে নিয়ে একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করছেন তিনি। এ জন্য তিনি চরহোগলাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
আরটিভি/এমএইচজে




