ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম (৬৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক বেবী বেগম নতুন বাজারের আদি শ্মশান নাগ মন্দিরসংলগ্ন এলাকার বাসিন্দা হারুন অর রশিদের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজারের আদি শ্মশান নাগ মন্দিরসংলগ্ন এলাকায় বেবী বেগমের দুইতলা বাসায় অভিযান করা হয়। এ সময় নিচতলার একটি শয়নকক্ষের খাটের নিচে লুকানো অবস্থায় একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে অপিয়াম উদ্ভূত কোডিন মিশ্রিত ৪৩ বোতল উইনকেরে ও ৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করে আসামি বেবী বেগমকে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, বরিশাল নগরীর চিহ্নিত মাদক বিক্রেতা বেবী বেগম এর আগে মাদকের বেশ কয়েকটি মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের সাজায় দণ্ডিত হয়েছিলেন। পরে উচ্চাদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে গোপনে নিষিদ্ধ উপাদান দিয়ে যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ভেজাল পণ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
শেরপুর সদর উপজেলায় 'পাগলা' কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন।
শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা।
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
সাতক্ষীরার কলারোয়ায় গভীর রাতে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাটের মূল্য ৬৫ লাখ টাকা হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক ব্যবসায়ী গোলাম ফারুক মধু।
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
আরও পড়ুন
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
পোশাক কেনার কথা বলে নববধূকে নির্জনে নিয়ে যান ননদের স্বামী ও চাচা শ্বশুর, অতঃপর...
শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায়
‘জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার’