ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ছোটভাইয়ের প্রেমে ‘নজর’ বড় ভাইয়ের, এক কাঠি সরেস ভাবিও

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় এক কলেজছাত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার আসামিরা হলেন- উপজেলার সেনেরগাঁতী গ্রামের জাকির হোসেন, তার বড় ভাই মো. ফারুক হোসেন এবং ফারুকের স্ত্রী সাদিয়া ইসলাম আঁখি।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, উপজেলার পাটকেলঘাটা এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে জাকিরের প্রায় চার বছর প্রেমের সম্পর্ক ছিল। এ সময় জাকিরের বড় ভাই ফারুক তাকে ‘অনৈতিক প্রস্তাব’ দিতেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি জাকিরকে জানিয়েও প্রতিকার পাননি বলে দাবি করেন ওই ছাত্রী। পরে জাকির সম্পর্কের ইতি টানেন। এরপর ফারুক তাকে অশ্লীল ভিডিও পাঠাতেন এবং জাকিরের কাছে সংরক্ষিত তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ফারুকের স্ত্রী সাদিয়াও ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সহযোগিতা নেন। পরে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তায় ২০২৫ সালের ৪ মে সাতক্ষীরার আমলি-৬ নম্বর আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।

মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে। তদন্ত প্রতিবেদন নিয়ে ভুক্তভোগীর নারাজি আবেদনের পর আদালত অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেন। তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর প্রতিবেদন আদালতে দাখিল করে সিআইডি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নীলফামারীর আলোচিত মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যা মামলার চার আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নীলফামারীর আলোচিত মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের
নাটোরের লালপুরে অনলাইন জুয়া পরিচালনা, বেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের
মাগুরায় যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন: লুণ্ঠিত সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১১
মাগুরায় বহুল আলোচিত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন (৩৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সোনার বার উদ্ধার এবং হত্যার মূল পরিকল্পনাকারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরায় যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন: লুণ্ঠিত সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১১
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা