ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুকে ক্ষমা চাওয়ার পর না ফেরার দেশে সাবেক স্কুলশিক্ষক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

নিজের অসুস্থতার কথা জানিয়ে ছয় দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছিলেন মো. রাকিবুল হাসান লিটন নামে এক সাবেক শিক্ষক। দুর্ঘটনার পর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা, ফুসফুসে সংক্রমণ ও দুটি ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে কথা ও আচরণে জেনে-অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন। সেই পোস্টের ছয় দিন পরই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মারা যান রাকিবুল হাসান লিটন। তার এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

স্থানীয়রা জানান, করোনাকালীন সময়ে শেরপুরের শ্রীবরদী এ.আর.কে. আইডিয়াল স্কুলে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতেন লিটন। পরে শিক্ষকতা ছেড়ে ঢাকায় আরএফএল কোম্পানিতে চাকরি নেন। সেখানে কর্মরত অবস্থায় এক দুর্ঘটনায় আহত হন তিনি। দুর্ঘটনার পর তার দুই পায়ে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার দুটি কিডনিও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান স্থানীয়রা।

লিটন শ্রীবরদী উপজেলার নিজমামদামাড়ী ফকিরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদের ভাগনে। তার বাবার নাম মো. আতাহার। জন্মের পর থেকেই মামার বাড়িতে বেড়ে ওঠেন তিনি। তার পৈতৃক বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার চন্দনপুর গ্রামে।

মৃত্যুর ছয় দিন আগে দেওয়া ফেসবুক পোস্টে লিটন জানিয়েছিলেন, দুর্ঘটনার পর দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তিনি। ফুসফুসে সংক্রমণের কারণে দুটি ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন দিন ধরে পানি ছাড়া অন্য কিছু খেতে পারছেন না বলেও উল্লেখ করেছিলেন। পোস্টের শেষাংশে তিনি লিখেছিলেন, কথা বা আচরণে জেনে-অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনা বলে লোহার বার বিক্রির পাঁয়তারা, গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীতে সোনার বার হিসেবে বিক্রির উদ্দেশ্যে বহন করা ৪১টি নকল বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা বারগুলোর ওপর সোনালি রঙের প্রলেপ থাকলেও স্থানীয় স্বর্ণকারের পরীক্ষায় সেগুলোর ভেতরে লোহা পাওয়া গেছে।
সোনা বলে লোহার বার বিক্রির পাঁয়তারা, গ্রেপ্তার ২
শীত আসতে না আসতেই অতিথি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে চলনবিল
হেমন্তের দিন ফুরোতে না ফুরোতেই প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনি। আর এই শীতের বার্তার সাথে সাথে চলনবিল অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। দেশীয় এবং পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর এখন চারিদিক। সোনালি ফসলের মাঠের পোকা এবং বিস্তীর্ণ জলাভূমির মাছ, কাঁকড়া আর শামুক পাখিদের প্রিয় খাবার। এসব খাবারের সন্ধানেই চলনবিল এখন পাখিদের প্রিয় বিচরণ ভূমি।
শীত আসতে না আসতেই অতিথি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে চলনবিল
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
আকভানের প্রভাবে যশোরে ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি
টানা তিনদিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক খায়রুল ইসলামের।
আকভানের প্রভাবে যশোরে ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
আরও পড়ুন
স্ত্রীর মার খেয়ে দৌড়ে পালানো হলো না তারা মিয়ার
শেরপুরে জুতার গোডাউনে অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু