ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে নিহত জামশেদের পরিবার পেল ৩ লাখ টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকায় আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে মারা যাওয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার দফাদার জামশেদ আলীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

শনিবার (৭ নভেম্বর) রাতে নিহত জামশেদ আলীর স্ত্রীর হাতে এ অর্থ তুলে দেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

জামশেদ আলী বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সারাদেশের গ্রাম পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাদের মধ্যে ছিলেন জামশেদ আলীও।

শনিবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় ছিলেন তারা। এ সময় প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামশেদ আলী। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিমান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জামশেদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামপুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরের কচুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।
চাঁদপুরের কচুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান
দুই দশকের বন্ধন, স্মৃতির টানে মিলনমেলা: বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে মুখরিত বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব
চাঁদপুরের বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সংগঠনের সদস্য, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
দুই দশকের বন্ধন, স্মৃতির টানে মিলনমেলা: বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে মুখরিত বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা 
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
নওগাঁয় ১৫ শিশুর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক
নওগাঁর বদলগাছীতে বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার অজুহাতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল খোপ খোপ করে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম শহিদুল ইসলাম। স্থানীয় সূত্র ও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিদ্যালয় চলাকালে কাঁচি দিয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ১৫ জন ছাত্রের মাথার চুল এলোমেলো ও খোপ খোপ করে কেটে দেন। এতে শিশুদের চুলের স্বাভাবিক আকৃতি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং শিক্ষার্থীরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। শুধু তা-ই নয়, শীতের এ সময়ে শিশুদের এভাবে চুল কেটে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, এটিই প্রথম নয়; এর আগেও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের মারধরসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। ইতিপূর্বে এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া মিল্লাত নামের এক অভিভাবক জানান, তাঁর ছেলে ফাহামুদ হোসাইনের মাথার চুলও একইভাবে কেটে দেওয়া হয়েছে। মিতু বানু নামের আরেক অভিভাবক অভিযোগ করেন, কয়েক দিন আগে তাঁর ছেলেকে এমনভাবে মারধর করা হয় যে তার দুই পা রক্তাক্ত হয়ে যায়। ভয়ে শিশুটি এখন স্কুলে যেতে চায় না। এদিকে, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ায় এবং দেখতে খারাপ লাগায় তিনি নিজেই কাঁচি দিয়ে কপালের ওপরের কিছু চুল কেটে দিয়েছেন। তবে নাপিত ডেকে কিংবা অভিভাবকদের সঙ্গে আলোচনা না করে কেন নিজ হাতে এভাবে চুল কেটে দেওয়া হলো, সে বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের জন্য বিদ্যালয়কে নিরাপদ ও আনন্দময় স্থান হিসেবে গড়ে তোলার কথা থাকলেও এমন আকস্মিক ও অমানবিক আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আরটিভি/টিআর
নওগাঁয় ১৫ শিশুর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক
আরও পড়ুন
অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো
গাজীপুরে ফের বিক্ষোভের চেষ্টা, সতর্ক পুলিশ
পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজন-সমর্থকেরা
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী