ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম
ভাঙ্গা হাইওয়ে থানা। ছবি: আরটিভি

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কপিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ারমাঠ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত কপিল মন্ডল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া ইউনিয়নের বাঘাদিয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন কপিল মন্ডল। পথে আড়ুয়ারমাঠ ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় কপিল মন্ডল নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপি আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাইলট স্কুল মাঠে আয়োজিত সমাবেশ চলাকালে মাঠের মাঝখানে বস্তুটি দেখতে পান উপস্থিত লোকজন। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
এমপি আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার পাটের গুদাম
বাবার সঙ্গে ব্যবসার টাকার হিসাব নিয়ে মনোমালিন্যের জেরে মানিকগঞ্জের সিংগাইরে বাবার পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আগুনে গুদামঘরসহ সেখানে থাকা প্রায় ৩২০ মণ পাটের বড় অংশ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন গুদাম মালিক।
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার পাটের গুদাম
এবার বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো বাসটি বরগুনা পৌরশহরের পুলিশ লাইনের সামনের একটি সড়কে পার্কিং করে রাখা হয়েছিল।
এবার বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন
‘বাড়িতে কেউ না থাকার সুযোগে’ পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতঃপর...
রোববার (৮ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ বছর বয়সী ওই গৃহবধূর মৃত্যু হয়।
‘বাড়িতে কেউ না থাকার সুযোগে’ পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতঃপর...
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০ ভাগ সুপারি উৎপাদিত হয়। এ ছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে। 
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
আরও পড়ুন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে পুরো নিশ্চিহ্ন দেশের ৩০০ পরিবার
সাইক্লিস্টদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ৭৬ বছরের বৃদ্ধ, নিহত ১
আকাশে দুই প্যারাসুট আরোহীর সংঘর্ষ, নিহত দুজন