ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: আরটিভি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর হাইওয়ে এক্সপ্রেসওয়ে পারাপারের সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শুকুরজান বিবি (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকুরজান বিবি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্ডা এলাকার মৃত মজিদ ফকিরের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শুকুরজান বিবি পদ্মা সেতুর হাইওয়ে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বিষয়টি সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। পরে নিহতের স্বজনরা এসে মরদেহ নিয়ে যান। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গোলাপ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম এবং তার ছয় বছরের শিশুকন্যা তওবাকে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার
পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সকল প্রকার ভয়-ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে অসহায় মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রাতে ট্রাকভর্তি সার পাচারের চেষ্টা, আটক ২
ফরিদপুরের ভাঙ্গায় রাতে অবৈধভাবে পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। এ সময় সারবোঝাই ট্রাকটি জব্দ করে ভাঙ্গা থানায় নেওয়া হয়েছে।
রাতে ট্রাকভর্তি সার পাচারের চেষ্টা, আটক ২
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক
দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
গাজীপুরের গাছা থানায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফুয়াদ ও নওরীন নামের এক দম্পতির বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। 
দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার
কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন তরুণ, নিমিষেই সব শেষ
১৫ দিন আগে বিয়ে, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তানভীরের
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি