ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম
শরীয়তপুরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা : ছবি আরটিভি

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট ও প্রায় ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এতে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যানচলাচল বন্ধ ছিল। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে 
উত্তরের জেলা পঞ্চগড়ে রাতভর হিমেল বাতাস আর ভোরের ঘন কুয়াশায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এর মধ্যে রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে 
শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ছাত্রদল।
শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অস্থিরতা কাটিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল
অস্থিরতা কাটিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া। কাজে যোগ দিয়ে পুরোদমে উৎপাদন শুরু করেছেন পোশাক শ্রমিকরা।
অস্থিরতা কাটিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল
চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় যাত্রীহীন একটি ট্রেনের বগিতে দাহ্য পদার্থ ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
আরও পড়ুন
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
নারায়ণগঞ্জে পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও সড়ক অবরোধে শ্রমিকরা