ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সাড়ে ১৪ হাজারে বিক্রি হলো ২ কেজির ইলিশ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ ধরা পড়েছে। মাছটি ১৪ হাজার ৫২০ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জেলে হারুন অর রশিদ পদ্মা নদী থেকে ধরা ইলিশটি বিক্রির জন্য ঘাটে নিয়ে যান।

দীর্ঘদিন পর এত বড় আকারের ইলিশ দেখতে পেয়ে স্থানীয় জেলে, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। পরে দৌলতদিয়া ঘাটের দেলোয়ারের মাছের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ইলিশটি বিক্রি করা হয়।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে দেলোয়ারের আড়তে নিলামে অংশ নিয়ে তিনি ৬ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৮০ টাকায় ইলিশটি কেনেন। এরপর মাছটি বিক্রির জন্য অনলাইন যোগাযোগমাধ্যম, ভিডিও কল ও মুঠোফোনের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্ট মার্টিনের এক ব্যবসায়ী মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করলে ৬ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৫২০ টাকায় তার কাছে মাছটি বিক্রি করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে বড় আকারের পদ্মার ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। অনলাইন যোগাযোগমাধ্যমের কল্যাণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, ফলে মাছের বাজার সম্প্রসারণের পাশাপাশি ব্যবসায়ীরাও ভালো দাম পাচ্ছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর ইলিশের স্বাদ ও গুণগত মানের জন্য দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকারের ইলিশ সাধারণত ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। জেলে ও মৎস্যজীবীরা এসব নিয়ম মেনে চললে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং তারা আর্থিকভাবেও লাভবান হবেন।

স্থানীয় একাধিক মাছ ব্যবসায়ী জানান, দৌলতদিয়ার পদ্মার ইলিশের চাহিদা বরাবরই অনেক বেশি। বিশেষ করে বড় আকারের ইলিশ বাজারে উঠলে ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। বর্তমানে অনলাইন মাধ্যমের সুবাদে দূরদূরান্তের ক্রেতারাও দৌলতদিয়া থেকে মাছ কেনার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই’
শহরের শিশুদের মতো চরাঞ্চলের অবহেলিত শিশুরাও যেন সমান সুযোগ পায়— এ আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করতে হবে। আজকের শিশু-কিশোররাই আগামীর সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
‘শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই’
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি
টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়া (৪৫) নামে এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। 
বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি
মুরগী হাটে ছাত্রদলের কর্মীসহ ৩ জনকে পেটালেন জামায়াত কর্মীরা
ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের কর্মীসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে।
মুরগী হাটে ছাত্রদলের কর্মীসহ ৩ জনকে পেটালেন জামায়াত কর্মীরা
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এয়ারগান ও গুলিসহ বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০) নামে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
আরও পড়ুন
পৌনে ৩ কেজির এক ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি
নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, আরও ২ জন গ্রেপ্তার
ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাত থেকে