ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম
ছবি: সংগৃহীত

মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার অস্ত্রোপচার করা হয়।

নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবর।

তার প্রতিনিধি মাহমুদুল হাসান জানান, মহান আল্লাহর রহমত ও সবার দোয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তাকে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথা, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কারামুক্তির পর দেশে চিকিৎসা নেওয়ার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি তাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের আগে দেশবাসী ও নিজ নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছিলেন তিনি। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরতে চান বলেও জানান বাবর।

এদিকে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, দীর্ঘ কারাভোগের প্রতিকূলতার কারণে তাদের প্রিয় নেতার শরীরে নানা জটিলতা তৈরি হয়েছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের পাশে দাঁড়াতে পারেন, সে জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জমি দখল করতে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বানালেন কামরুল, অতঃপর...
বান্দরবানে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে ভুয়া জন্মনিবন্ধন ও এনআইডি তৈরি করে পাহাড়ি এলাকায় জমি দখলের চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত ও শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।
জমি দখল করতে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বানালেন কামরুল, অতঃপর...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নার্স দিয়ে ডেলিভারিতে নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ম্যানেজারকে মারধর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নার্স দিয়ে ডেলিভারি করানোর সময় গর্ভের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রসূতিকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।
নার্স দিয়ে ডেলিভারিতে নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ম্যানেজারকে মারধর
প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, ঘটনা কী
কুমিল্লার তিতাসের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তার এক সঙ্গিনীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছে সমালোচনা। শিক্ষার্থীদের এমন একটি অনুষ্ঠানে তাদের অতিথি হিসেবে উপস্থাপন করায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাসহ অনেকে।
প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, ঘটনা কী
তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের কাঁচাগোল্লা, অতঃপর...
নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লা তৈরি হচ্ছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। কারখানাজুড়ে ছিল তেলাপোকার উপদ্রব।
তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের কাঁচাগোল্লা, অতঃপর...
আরও পড়ুন
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
নেত্রকোনায় শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা পরিচালক গ্রেপ্তার
গুলিতে নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার