ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বের করে দিলেন শ্বশুরবাড়ির স্বজনরা, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামীহারা নাদিরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

স্বামীর মৃত্যুর পর যেন জীবনের সব হিসাব পাল্টে গেছে ২৭ বছর বয়সী নাদিরা আক্তারের। গত বছর সড়ক দুর্ঘটনায় স্বামী শাহজাহানের মৃত্যুর পর থেকেই শুরু হয় পৈতৃক সম্পত্তি ও বসতঘর নিয়ে বিরোধ। স্বামীর স্বজনদের বিরুদ্ধে বসতঘর দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন তিনি।

সম্প্রতি দুই শিশুসন্তানকে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নাদিরা আক্তার।

অভিযুক্তরা হলেন— আব্দুল আউয়াল (৪০), ফাতেমা আক্তার (২৭), সাহিদা আক্তার (২৯), আম্বিয়া বেগম (৫৯), সুফিয়া খাতুন (৫২), নাজমা আক্তার (৪৮) ও শাহানা আক্তার (৪০)। তারা সবাই নাদিরার স্বামীর স্বজন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে শাহজাহানের সঙ্গে নাদিরার বিয়ে হয়। তাদের সংসারে দুই ও পাঁচ বছর বয়সি দুটি সন্তান রয়েছে। সুখেই কাটছিল তাদের দিন। তবে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় স্বামীর আকস্মিক মৃত্যুর পর থেকেই বিপাকে পড়েন নাদিরা। শুরু হয় তার আশ্রয় ও সম্পত্তি নিয়ে টানাপোড়েন।

নাদিরার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর থেকেই ননদ, ননাস ও তাদের স্বজনরা শাহজাহানের পৈতৃক সম্পত্তি ও সেমিপাকা বসতঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। বিভিন্ন সময় তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার চাপও দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করেন এবং সীমানার গাছপালা কেটে ক্ষতিসাধন করেন।

এতে বাধা দিতে গেলে নাদিরাকে মারধর করে জখম করা হয়। পরে জোরপূর্বক দুই সন্তানসহ তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরটি দখলে নেন অভিযুক্তরা। এ সময় তার চিৎবাদে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন নাদিরা।

স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, ‘নাদিরার স্বামীর মৃত্যুর পর থেকেই তাকে বাড়ি থেকে বিতাড়িত করতে শাহজাহানের বোন ও স্বজনরা অত্যাচার চালাচ্ছেন। আমরা অনেক সালিশ-দরবার করেও কোনো সমাধান করতে পারিনি।’

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের দাবি, তারা কারও ঘর দখল করেননি, বরং নিজেদের ঘরেই অবস্থান করছেন।

ভুক্তভোগী নাদিরা আক্তার বলেন, ‘স্বামীর মৃত্যুর পর থেকেই অভিযুক্তরা আমার স্বামীর সম্পত্তি ও ঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে ঘর দখল করে আমাকে দুই সন্তানসহ বের করে দিয়েছেন। আমি স্বামীর ঘরেই ফিরতে চাই। ছোট দুটি সন্তান নিয়ে এখন কোথায় যাব, কীভাবে বাঁচব বুঝতে পারছি না।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এ উপলক্ষে সংগঠনটি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। 
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক হয়ে উঠেছে বৈদেশিক বাণিজ্যের পণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা পালক নানা প্রক্রিয়ায় বাছাই ও পরিশোধন করে এই জেলা থেকে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। সেখানে এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ ও ব্যাডমিন্টনের ফেদারের ককসহ বিভিন্ন পণ্য। এমন উদ্যোগে কর্মসংস্থান হয়েছে দরিদ্র-অসহায় নারীসহ বেকার যুবকদের। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক তরুণী। নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন ভাইয়ের এক বন্ধুর কাছে। এরপর সেই তরুণ সহায়তার কথা বলে চারদিন আটকে রাখেন তরুণীকে। পরে বিভিন্ন স্থানে নিয়ে দুই বন্ধুসহ করেন দলবদ্ধ ধর্ষণ।
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
প্রমাণসহ রিয়াদের বাড়ির সামনে হাজির সাদিয়া, ঘটনা কী
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতি পেতে কাবিননামা হাতে নিয়ে ইমদাদুল হক রিয়াদ (২৪) নামে এক যুবকের বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।
প্রমাণসহ রিয়াদের বাড়ির সামনে হাজির সাদিয়া, ঘটনা কী
‘ঘুষ’ দাবির ভিডিও ভাইরাল / বরখাস্ত হলেন ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল
ঘুষ দাবির ভিডিও ভাইরালের ঘটনায় এবার লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
বরখাস্ত হলেন ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল
আরও পড়ুন
ময়মনসিংহে লোকালয় থেকে মেছোবাঘ উদ্ধার
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা