ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর বুধবার (৪ নভেম্বর) দুপুরে আসামিকে জেল হাজতে পাঠিয়েছে ভালুকা মডেল থানার পুলিশ।

এর আগে উপজেলার হবিরবাড়ীর কাশর চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘মাদ্রাসাতুত তাকওয়া’ নামে একটি কওমি মাদরাসা থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ আলী বাগেরহাটের কচুয়া এলাকার বাসিন্দা। তিনি ওই মাদরাসার বাংলা বিভাগের শিক্ষক।

জানা গেছে, ভুক্তভোগী শিশু ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত ২ নভেম্বর সকালে ক্লাসের পড়া দিতে গেলে শিক্ষক মোহাম্মদ আলী ওই শিশুকে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন করেন এবং মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে অনৈতিক সম্পর্কের চেষ্টা করেন। পরে শিশুটি তার পরিবার কাছে গিয়ে বিস্তারিত বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ সোপর্দ করেন। স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর ওই মাদরাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক হালুয়া, তন্ত্রমন্ত্রের বই, জাদুকরী বই, শতাধিক গ্রাহকের মন্ত্র লেখা ছবি ও তাবিজসহ বিপুল পরিমাণ কবিরাজি সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ। মাদরাসায় নামমাত্র শিক্ষাদানের আড়ালে বিভিন্ন ভুক্তভোগীদের এনে কবিরাজি চিকিৎসা ও বিভিন্ন অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
নীলফামারীর আলোচিত মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যা মামলার চার আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নীলফামারীর আলোচিত মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের
নাটোরের লালপুরে অনলাইন জুয়া পরিচালনা, বেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের
আরও পড়ুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
ময়মনসিংহে ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী
মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান