ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
মোবারক ইসলাম : ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা। এর মাঝে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে দক্ষিণ পতেঙ্গার ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোবারক ইসলাম আব্দুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে। তাদের পরিবার একসময় দক্ষিণ পতেঙ্গার লালদিয়ার চরে বসবাস করত। সরকারি উচ্ছেদের পর গত চার বছর ধরে তারা চরপাড়ায় নানাবাড়িতে বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার শাহ আলমের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেল ৩টার দিকে এভারগ্রীন কটন ফ্যাক্টরির সামনে থেকে মোবারককে চোর সন্দেহে ধরে নিয়ে যাওয়া হয়। পরে একটি মাঠে নিয়ে বাঁশ ও তার দিয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে সেখান থেকে একটি গুদামে নিয়ে হাত-পা তার দিয়ে বেঁধে টানা দুই ঘণ্টা নির্যাতন করা হয়। এ সময় স্থানীয় লোকজন বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাদের দিকেও তেড়ে আসেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর বিকেল ৫টার দিকে গুরুতর আহত মোবারককে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা আমেনা বেগম বলেন, তার ছেলে আগে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বর্তমানে নিয়মিত বাবার চায়ের দোকানে বসতেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে একটি কলা খেয়ে বাড়ি থেকে বের হন মোবারক। পরে ছেলেকে নির্যাতন করে হত্যার খবর পান তিনি।

এ ঘটনায় মোবারকের বাবা আব্দুল মাবুদ বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় লোকজনের হাতে আটক একজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকি তিন আসামি পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় ফটকের সামনে ট্রাকচাপায় আসাদুল (২৭) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের
সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ 
উপমহাদেশের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ মুসলিম সাহিত্যিক  মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হতে যাচ্ছে তার স্মৃতিবিজড়িত জন্মভিটা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রাম। 
সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ 
বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা দিলেন এমপি নুসরাত
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করেছেন তিনি।
বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা দিলেন এমপি নুসরাত
যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
যশোরে পৃথক দুইটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে যশোর শহরের প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ায়। অন্যদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, আলী হোসেন মনি সড়ক (প্যারিস রোড) সংলগ্ন আদালতের সীমানা প্রাচীরের অপর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেল আদালত প্রাঙ্গণে ছুঁড়ে মারে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। আরটিভি/টিআর
যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, জাকিরের মাথা লক্ষ্য করে গু‌লি করা হয়েছে। গু‌লির পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে ৩ খুন ঘিরে চাঞ্চল্য, নিহতরা সবাই মুসলিম
ছিনতাইকারী সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা
মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
গরু চোর সন্দেহে পিটুনিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত