ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

গরু চোর সন্দেহে পিটুনিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০২:১৩ পিএম
উত্তেজিত জনতা পিকআপটিতে অগ্নিসংযোগ করে। ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন বাগচালা এলাকায় গরু চুরির অভিযোগে তিন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহতরা হলেন— পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মধ্যপীরের বাগ এলাকার সেলিম হোসেন (৪০), গাজীপুর জেলার শ্রীপুর থানার বন্দিভাঙ্গা গ্রামের আজহারুল ইসলাম এবং সিলেট সদর এলাকার কৃষ্ণ (৩৫)।

পুলিশ জানিয়েছে, তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রোববার (১০ মে) ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে গরু চুরি, ছিনতাই ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে আসছে। এসব ঘটনায় পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় হতাশায় দিন কাটছিল এলাকাবাসীর।

অভিযোগ রয়েছে, পুলিশের যোগসাজশেই এসব অপরাধ চলছে। এর প্রতিবাদে এলাকার লোকজন গত কয়েকদিন ধরে রাতে বিভিন্ন স্থানে ৫ জনের একটি গ্রুপে বিভক্ত হয়ে পাহারা দিচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার (৯ মে) দিবাগত রাতে পিকআপভ্যানে করে উপজেলার সলংগা এলাকায় ৮ থেকে ১০ জনের একটি চোর চক্র গরু চুরির চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দেয়। একপর্যায়ে একটি মোটরসাইকেল নিয়ে চোরদের ধাওয়া করে বাগচালা এলাকায় পিকআপটির গতিরোধ করা হয়। পরে উত্তেজিত জনতা পিকআপটিতে অগ্নিসংযোগ করে। এ সময় তিনজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সেলিম নামে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাগচালা এলাকার আবু বকর বাদী হয়ে রোববার দুপুরে থানায় একটি অভিযোগ করেছেন।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, জনবল কম থাকায় সব এলাকায় টহল দেওয়া সম্ভব হয় না। তবে বর্তমানে টহল জোরদার করা হয়েছে। আগের চেয়ে চুরি ও ছিনতাই অনেকটাই কমে এসেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম পিপিএম (বার) জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের দাফন সম্পন্ন হয়েছে।
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়
মোংলায় নৌপরিবহনমন্ত্রীকে সোনার চাবি উপহার
বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে সম্মাননা স্মারক হিসেবে একটি ‘সোনার চাবি’ উপহার দেওয়া হয়েছে।
মোংলায় নৌপরিবহনমন্ত্রীকে সোনার চাবি উপহার
শ্রমিক আন্দোলন: নারায়ণগঞ্জে পুলিশের মামলায় আসামি ৩০০
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের মামলা হয়েছে। মামলায় ৪২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করেছে পুলিশ।
শ্রমিক আন্দোলন: নারায়ণগঞ্জে পুলিশের মামলায় আসামি ৩০০
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, আসামিকেও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেছে।
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, আসামিকেও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
চাচাতো বোনকে দফায় দফায় ধর্ষণ, গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীর হালিশহরে ১১ বছর বয়সি এক মাদরাসা ছাত্রীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি। ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের চাচাতো বোন।  পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে ওই ব্যক্তি শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হত বলেও অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখেন। এমনকি শিশুটির মাদ্রাসায় যাতায়াতের পথেও অবস্থান নিয়ে কাউকে কিছু না বলার জন্য পুনরায় হুমকি দেন।  পরবর্তীকালে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা প্রকাশ পেলে আত্মীয়স্বজনের উদ্যোগে সামাজিকভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বৈঠক চলাকালে অভিযুক্তের ছোট ভাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। অবশেষে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে এসআরবি। সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এসআারবি-৭-এর একটি আভিযানিক দল হালিশহর থানাধীন কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ১১ বছর বয়সি শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. জাকিরকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আরটিভি/এসআর  
চাচাতো বোনকে দফায় দফায় ধর্ষণ, গ্রেপ্তার ১
আরও পড়ুন
‘ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে’
গাজীপুর সাফারি পার্কের নীলগাই পরিবারে জন্ম নিলো ৪ শাবক
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুরে ঝুট গুদামে আগুন