
গোপালগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় কল্লল বালা (২৩) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ সদরের মান্দারতলা নামে স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কল্লল বালা গোপালগঞ্জ শহরের বাবুর্চি বাড়ি এলাকার প্রো বালার ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কল্লল বালা মান্দারতলা নিগি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেল তেল ভরে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। সে মান্দার তলা ব্রিজের উপর পৌঁছালে অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএইচজে


