ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম
ছবি: আরটিভি

চলমান শ্রমিক আন্দোলনের মধ্যেও আজ অনেকটাই শান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে এখনও ৫৫টি কারখানা বন্ধ রয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালেও বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও হেমায়েতপুর এলাকার অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়েই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে শ্রমিক অসন্তোষ। এর আগে, রোববার সাভার-আশুলিয়ার কোথাও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

শিল্পাঞ্চল পুলিশ-১ এর তথ্য অনুযায়ী, বন্ধ ৫৫টি কারখানার মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিকভাবে ৫টি বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার সামনে টাঙানো নোটিশে বলা হয়েছে, চলমান আন্দোলন, সহিংসতা ও বেআইনি কর্মবিরতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বন্ধ কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি।

এদিকে গাজীপুরে গতকাল ১৩টি কারখানা বন্ধ ছিল, কোনাবাড়ী ও কালিয়াকৈরে বিক্ষোভের চেষ্টা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

শিল্প পুলিশ বলছে, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শীঘ্রই শিল্পাঞ্চল তার স্বাভাবিক চেহারায় ফিরবে বলে আশাবাদী তারা। তবে মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে পুরো পোশাক খাত।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। 
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতংকিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
পিরোজপুরের সদর উপজেলায় বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন।
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
আরও পড়ুন
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
আশুলিয়ার ২১০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের চিন্তা মালিকদের